৩০,০০০ মার্কিন ডলার আর্থিক সাহায্য! শ্রীলঙ্কার দুর্দিনে পাশে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

সম্প্রতি, শ্রীলঙ্কা সফরে পাওয়া প্রাইজমানি তারা দান করলো ইউনিসেফের ‘শ্রীলঙ্কা আপিল’ ফান্ডে। যার মাধ্যমে সংকট-বিধ্বস্ত দেশে শিশুদের সাহায্য করবে।
শ্রীলঙ্কাকে আর্থিক সাহায্য অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের
শ্রীলঙ্কাকে আর্থিক সাহায্য অস্ট্রেলিয়ান ক্রিকেটারদেরগ্রাফিক্স সুমিত্রা নন্দন
Published on

জুন-জুলাইয়ে দুটি টেস্ট ও সীমিত ওভারের সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যায় অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতা ও আর্থিক অনটন সামনে থেকে দেখেছে অজিরা। তাই সাঙ্গাকারার দেশের দুর্দিনে পাশে দাঁড়ালো অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট দল।

সম্প্রতি শ্রীলঙ্কা সফরে পাওয়া প্রাইজমানি তারা দান করলো ইউনিসেফের ‘শ্রীলঙ্কা আপিল’ ফান্ডে। যার মাধ্যমে সংকট-বিধ্বস্ত দেশে শিশুদের সাহায্য করবে। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা প্রায় ৩০,০০০ মার্কিন ডলার আর্থিক সাহায্য করেছে দ্বীপরাষ্ট্রের শিশুদের জন্য।

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে ইউনিসেফ। অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, "শ্রীলঙ্কানদের দৈনন্দিন জীবন কতটা প্রভাবিত হচ্ছিল, সেটা আমাদের কাছে খুব স্পষ্ট ছিল। কী ঘটছে, সেটা যখন চোখের সামনে দেখতে পেলো দল, তখন ইউনিসেফকে আমাদের প্রাইজমানি দান করা সহজ হয়ে যায়।"

শ্রীলঙ্কার সাম্প্রতিক পরিস্থিতি কারও অজানা নয়। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং ব্যাপক জ্বালানি ঘাটতি লক্ষ লক্ষ শ্রীলঙ্কার জীবনকে কঠিন করে তুলেছে। জাতিসংঘ একটি মানবিক সংকট ঘোষণা করেছে। গণবিক্ষোভে উত্তাল দেশের পরিস্থিতি দেখে তাদের পাশে দাঁড়ালেন কামিন্স, ফিঞ্চরা।

শ্রীলঙ্কাকে আর্থিক সাহায্য অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের
নিউজিল্যান্ড ক্রিকেট 'সাদাদের খেলা', রস টেলরের আত্মজীবনী প্রকাশ হতেই শোরগোল

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in