Lok Sabha: লোকসভায় ৭ অধিবেশনে কোনও প্রশ্ন করেননি BJP-র অভিজিৎ গাঙ্গুলী, ১০০% উপস্থিতি খগেন মুর্মুর

People's Reporter: এই তথ্য লোকসভার ওয়েবসাইট থেকে নেওয়া এবং এখানে যে হিসেব দেওয়া আছে ২৪ জুন ২০২৪ থেকে ৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। অর্থাৎ বাজেট অধিবেশনের শেষ ১ সপ্তাহের তথ্য এখানে নেই। আজ শেষ পর্ব।
বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও খগেন মুর্মু
বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও খগেন মুর্মুফাইল ছবি, গ্রাফিক্স আকাশ
Published on

২৪ জুন ২০২৪ থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২৬। অষ্টাদশ লোকসভায় এখনও পর্যন্ত অধিবেশন বসেছে ৭টি। যার মধ্যে এই মুহূর্তে বাজেট অধিবেশন চলছে। যার প্রথম পর্ব শেষ হয়েছে ১৩ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব শুরু হবে ৯ মার্চ এবং শেষ হবে ২ এপ্রিল। এক নজরে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত তৃণমূল, বিজেপি এবং কংগ্রেসের ৪২ জন সাংসদের লোকসভার বিগত ৭ অধিবেশনের পারফরমেন্স। এই তথ্যের পুরোটাই লোকসভার ওয়েবসাইট থেকে নেওয়া এবং এখানে যে হিসেব দেওয়া আছে ২৪ জুন ২০২৪ থেকে ৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। অর্থাৎ বাজেট অধিবেশনের শেষ ১ সপ্তাহের তথ্য এখানে নেই।

বহরমপুর কেন্দ্রের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান।

অষ্টাদশ লোকসভার ৭টি অধিবেশনে তাঁর উপস্থিতির গড় হার ৫৭ শতাংশ। তিনি সংসদে ২০২৫-এর শীতকালীন অধিবেশনে সর্বাধিক ৯৩ শতাংশ উপস্থিত ছিলেন। ২০২৬-এর বাজেট অধিবেশনে তাঁর উপস্থিতির হার সর্বনিম্ন, ৩৮ শতাংশ। এখনও পর্যন্ত তিনি ৭টি বিতর্কে অংশ নিয়েছেন এবং ৬৯টি প্রশ্ন করেছেন।

উলুবেড়িয়া কেন্দ্রের তৃণমূল সাংসদ সাজদা আহমেদ।

অষ্টাদশ লোকসভার ৭টি অধিবেশনে তাঁর উপস্থিতির গড় হার ৬২ শতাংশ। তিনি সংসদে ২০২৫-এর শীতকালীন অধিবেশনে সর্বাধিক ৮৭ শতাংশ উপস্থিত ছিলেন। ২০২৬-এর বাজেট অধিবেশনে তাঁর উপস্থিতির হার সর্বনিম্ন, ২৬ শতাংশ। এখনও পর্যন্ত তিনি ৭টি বিতর্কে অংশ নিয়েছেন এবং ৫৩টি প্রশ্ন করেছেন।

পুরুলিয়া কেন্দ্রের বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।

অষ্টাদশ লোকসভার ৭টি অধিবেশনে তাঁর উপস্থিতির গড় হার ৭৪ শতাংশ। তিনি সংসদের একটি অধিবেশনে ১০০ শতাংশ উপস্থিত ছিলেন। ২০২৬-এর বাজেট অধিবেশনে তাঁর উপস্থিতির হার সর্বনিম্ন, ২৩ শতাংশ। এখনও পর্যন্ত তিনি ১টি বিতর্কে অংশ নিয়েছেন এবং ৩০টি প্রশ্ন করেছেন।

জঙ্গীপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান।

অষ্টাদশ লোকসভার ৭টি অধিবেশনে তাঁর উপস্থিতির গড় হার ৭৫ শতাংশ। তিনি সংসদের একটি অধিবেশনে ১০০ শতাংশ উপস্থিত ছিলেন। ২০২৬-এর বাজেট অধিবেশনে তাঁর উপস্থিতির হার সর্বনিম্ন, ৫৪ শতাংশ। এখনও পর্যন্ত তিনি ১২টি বিতর্কে অংশ নিয়েছেন এবং ৬২টি প্রশ্ন করেছেন।

বীরভূম কেন্দ্রের তৃণমূল সাংসদ শতাব্দী রায়।

অষ্টাদশ লোকসভার ৭টি অধিবেশনে তাঁর উপস্থিতির গড় হার ৭৬ শতাংশ। তিনি সংসদের দুটি অধিবেশনে ১০০ শতাংশ উপস্থিত ছিলেন। ২০২৪-এর শীতকালীন অধিবেশনে তাঁর উপস্থিতির হার সর্বনিম্ন, ৫০ শতাংশ। এখনও পর্যন্ত তিনি ১২টি বিতর্কে অংশ নিয়েছেন এবং ১০টি প্রশ্ন করেছেন।

বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ শর্মিলা সরকার।

অষ্টাদশ লোকসভার ৭টি অধিবেশনে তাঁর উপস্থিতির গড় হার ৭৮ শতাংশ। তিনি সংসদের দুটি অধিবেশনে ১০০ শতাংশ উপস্থিত ছিলেন। ২০২৪-এর শীতকালীন অধিবেশনে তাঁর উপস্থিতির হার সর্বনিম্ন, ৫০ শতাংশ। এখনও পর্যন্ত তিনি ১০টি বিতর্কে অংশ নিয়েছেন এবং ৩০টি প্রশ্ন করেছেন।

মেদিনীপুর কেন্দ্রের তৃণমূল সাংসদ জুন মালিয়া।

অষ্টাদশ লোকসভার ৭টি অধিবেশনে তাঁর উপস্থিতির গড় হার ৭৮ শতাংশ। তিনি সংসদের দুটি অধিবেশনে ১০০ শতাংশ উপস্থিত ছিলেন। ২০২৫-এর বর্ষাকালীন অধিবেশনে তাঁর উপস্থিতির হার সর্বনিম্ন, ৫২ শতাংশ। এখনও পর্যন্ত তিনি ২০টি বিতর্কে অংশ নিয়েছেন এবং ৩১টি প্রশ্ন করেছেন।

মথুরাপুর কেন্দ্রের তৃণমূল সাংসদ বাপী হালদার।

অষ্টাদশ লোকসভার ৭টি অধিবেশনে তাঁর উপস্থিতির গড় হার ৮৩ শতাংশ। তিনি সংসদের দুটি অধিবেশনে ১০০ শতাংশ উপস্থিত ছিলেন। ২০২৬-এর বাজেট অধিবেশনে তাঁর উপস্থিতির হার সর্বনিম্ন, ৬২ শতাংশ। এখনও পর্যন্ত তিনি ৬টি বিতর্কে অংশ নিয়েছেন এবং ৪১টি প্রশ্ন করেছেন।

বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

অষ্টাদশ লোকসভার ৭টি অধিবেশনে তাঁর উপস্থিতির গড় হার ৮৪ শতাংশ। তিনি সংসদের তিনটি অধিবেশনে ১০০ শতাংশ উপস্থিত ছিলেন। ২০২৬-এর বাজেট অধিবেশনে তাঁর উপস্থিতির হার সর্বনিম্ন, ৪৬ শতাংশ। এখনও পর্যন্ত তিনি ১৪টি বিতর্কে অংশ নিয়েছেন এবং ৭০টি প্রশ্ন করেছেন।

জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল।

অষ্টাদশ লোকসভার ৭টি অধিবেশনে তাঁর উপস্থিতির গড় হার ৮৪ শতাংশ। তিনি সংসদের দুটি অধিবেশনে ১০০ শতাংশ উপস্থিত ছিলেন। ২০২৪-এর শীতকালীন অধিবেশনে তাঁর উপস্থিতির হার সর্বনিম্ন, ৫৫ শতাংশ। এখনও পর্যন্ত তিনি ৩৬টি বিতর্কে অংশ নিয়েছেন এবং ৬৯টি প্রশ্ন করেছেন।

ঝাড়গ্রামের তৃণমূল সাংসদ কালীপদ সরেন খেরওয়াল।

অষ্টাদশ লোকসভার ৭টি অধিবেশনে তাঁর উপস্থিতির গড় হার ৮৫ শতাংশ। তিনি সংসদের দুটি অধিবেশনে ১০০ শতাংশ উপস্থিত ছিলেন। ২০২৫-এর বাদল অধিবেশনে তাঁর উপস্থিতির হার সর্বনিম্ন, ৫২ শতাংশ। এখনও পর্যন্ত তিনি ১৬টি বিতর্কে অংশ নিয়েছেন এবং ৩২টি প্রশ্ন করেছেন।

মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী।

লোকসভার শেষ ৭ অধিবেশনে তাঁর উপস্থিতির গড় হার ৮৮ শতাংশ। তিনটি অধিবেশনে তিনি ১০০ শতাংশ উপস্থিত ছিলেন। ২০২৬-এর বাজেট অধিবেশনে তাঁর উপস্থিতির হার সর্বনিম্ন, ৫৪ শতাংশ। এখনও পর্যন্ত সংসদে তিনি ৮টি বিতর্কে অংশ নিয়েছেন এবং ১৪টি প্রশ্ন করেছেন।

মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল সাংসদ আবু তাহের খান।

অষ্টাদশ লোকসভার ৭ অধিবেশনে তাঁর উপস্থিতির গড় হার ৮৮ শতাংশ। তিনি সংসদের চারটি অধিবেশনে ১০০ শতাংশ উপস্থিত ছিলেন। ২০২৫-এর বাজেট সেশনে তাঁর উপস্থিতির হার সর্বনিম্ন, ৬৫ শতাংশ। এখনও পর্যন্ত তিনি ৫টি বিতর্কে অংশ নিয়েছেন এবং ৫০টি প্রশ্ন করেছেন।

যাদবপুর কেন্দ্রের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ।

অষ্টাদশ লোকসভার ৭টি অধিবেশনে তাঁর উপস্থিতির গড় হার ৮৯ শতাংশ। তিনি সংসদের চারটি অধিবেশনে ১০০ শতাংশ উপস্থিত ছিলেন। ২০২৬-এর বাজেট অধিবেশনে তাঁর উপস্থিতির হার সর্বনিম্ন, ৪৬ শতাংশ। এখনও পর্যন্ত তিনি ১১টি বিতর্কে অংশ নিয়েছেন এবং ৭৮টি প্রশ্ন করেছেন।

রানাঘাট কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।

অষ্টাদশ লোকসভার ৭টি অধিবেশনে তাঁর উপস্থিতির গড় হার ৯০ শতাংশ। সর্বাধিক উপস্থিতি ২০২৪-এর বাজেট অধিবেশন, ১০০ শতাংশ। সর্বনিম্ন ৬৭ শতাংশ, ২০২৫-এর শীতকালীন অধিবেশনে। এখনও পর্যন্ত তিনি ১টি বিতর্কে অংশ নিয়েছেন এবং ৭৭টি প্রশ্ন করেছেন।

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

অষ্টাদশ লোকসভার ৭টি অধিবেশনে তাঁর উপস্থিতির গড় হার ৯১ শতাংশ। তিনি সংসদের দুটি অধিবেশনে ১০০ শতাংশ উপস্থিত ছিলেন। ২০২৫-এর শীতকালীন অধিবেশনে তাঁর উপস্থিতির হার সর্বনিম্ন, ৮০ শতাংশ। এখনও পর্যন্ত তিনি ১৩টি বিতর্কে অংশ নিয়েছেন এবং ৫০টি প্রশ্ন করেছেন।

বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ।

 অষ্টাদশ লোকসভার ৭টি অধিবেশনে তাঁর উপস্থিতির গড় হার ৯৪ শতাংশ। তিনি সংসদের তিনিট অধিবেশনে ১০০ শতাংশ উপস্থিত ছিলেন। ২০২৫-এর শীতকালীন অধিবেশনে তাঁর উপস্থিতির হার সর্বনিম্ন, ৮০ শতাংশ। এখনও পর্যন্ত তিনি ২৩টি বিতর্কে অংশ নিয়েছেন এবং ৯১টি প্রশ্ন করেছেন।

দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্তা।

অষ্টাদশ লোকসভার ৭টি অধিবেশনে তাঁর উপস্থিতির গড় হার ৯৪ শতাংশ। তিনি সংসদের পাঁচটি অধিবেশনে ১০০ শতাংশ উপস্থিত ছিলেন। ২০২৪-এর শীতকালীন অধিবেশনে তাঁর উপস্থিতির হার সর্বনিম্ন, ৭০ শতাংশ। এখনও পর্যন্ত তিনি ৩৪টি বিতর্কে অংশ নিয়েছেন এবং ১২০টি প্রশ্ন করেছেন।

তমলুক কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

অষ্টাদশ লোকসভার গত ৭ অধিবেশনে তাঁর উপস্থিতির গড় হার ৯৫ শতাংশ। তিনি চারটি অধিবেশনে ১০০ শতাংশ উপস্থিত ছিলেন। ২০২৫-এর বাজেট অধিবেশনে তাঁর উপস্থিতির হার সর্বনিম্ন, ৯২ শতাংশ। এখনও পর্যন্ত তিনি সংসদে ৬টি বিতর্কে অংশ নিয়েছেন এবং কোনও প্রশ্ন করেননি।

জলপাইগুড়ি কেন্দ্রের বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায়।

অষ্টাদশ লোকসভার ৭টি অধিবেশনে তাঁর উপস্থিতির গড় হার ৯৫ শতাংশ। তিনি সংসদের পাঁচটি অধিবেশনে ১০০ শতাংশ উপস্থিত ছিলেন। ২০২৪-এর শীতকালীন অধিবেশনে তাঁর উপস্থিতির হার সর্বনিম্ন, ৭৫ শতাংশ। এখনও পর্যন্ত তিনি ১১টি বিতর্কে অংশ নিয়েছেন এবং ৭৭টি প্রশ্ন করেছেন।

কাঁথির বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী।

লোকসভার শেষ ৭ অধিবেশনে তাঁর উপস্থিতির গড় হার ৯৬ শতাংশ। চারটি অধিবেশনে তাঁর উপস্থিতির হার ১০০ শতাংশ। ২০২৬-এর বাজেট অধিবেশনে তাঁর উপস্থিতির হার সর্বনিম্ন, ৮৫ শতাংশ। এখনও পর্যন্ত সংসদে তিনি কোনও বিতর্কে অংশ নেননি এবং প্রশ্ন করেছেন ১৬টি।

আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগগা।

অষ্টাদশ লোকসভার ৭ অধিবেশনে তাঁর উপস্থিতির গড় হার ৯৬ শতাংশ। মোট ৫ টি অধিবেশনে তাঁর উপস্থিতির গড় হার ১০০ শতাংশ। তাঁর উপস্থিতির সর্বনিম্ন হার প্রথম অধিবেশনে, ৫৭ শতাংশ। মোট ৭টি অধিবেশনে তিনি ৪টি বিতর্কে অংশ নিয়েছেন এবং এখনও পর্যন্ত ২টি প্রশ্ন করেছেন।

রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্ত্তিক চন্দ্র পাল।

অষ্টাদশ লোকসভার শেষ ৭টি অধিবেশনে তাঁর উপস্থিতির গড় হার ৯৭ শতাংশ। তিনি ৬টি অধিবেশনে ১০০ শতাংশ উপস্থিত ছিলেন। তাঁর সর্বনিম্ন উপস্থিতির হার প্রথম অধিবেশনে, ৫৭ শতাংশ। তিনি সংসদে এখনও পর্যন্ত ৩টি বিতর্কে অংশ নিয়েছেন এবং ৫টি প্রশ্ন করেছেন।

মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুরমু।

অষ্টাদশ লোকসভার ৭টি অধিবেশনে তাঁর উপস্থিতির গড় হার ১০০ শতাংশ। তিনি সংসদের প্রতিটি অধিবেশনে ১০০ শতাংশ উপস্থিত ছিলেন। এখনও পর্যন্ত তিনি ২৮টি বিতর্কে অংশ নিয়েছেন এবং ২২৩টি প্রশ্ন করেছেন।

এখানে রাজ্যের দুই মন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর সম্পর্কিত কোনও তথ্য নেই। কারণ মন্ত্রীদের উপস্থিতি সংক্রান্ত তথ্য এই ওয়েবসাইটে লিপিবদ্ধ হয় না। বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল সাংসদের মৃত্যুতে সেটি বর্তমানে শূন্য আছে।

বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও খগেন মুর্মু
Lok Sabha: অষ্টাদশ লোকসভায় দেব-এর গড় উপস্থিতির হার ৯ শতাংশ; কোনও বিতর্কে অংশ নেননি শত্রুঘ্ন সিনহা
বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও খগেন মুর্মু
West Bengal: রাজ্যের ২,২১৫ প্রাথমিক বিদ্যালয় শিক্ষকহীন বা ১ জন শিক্ষক, কী বলছে শিক্ষক সংগঠনগুলি?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in