Cities by Population: জনসংখ্যার নিরিখে বিশ্বের প্রথম ২০ শহরের ৫টিই ভারতে! তালিকায় কোন কোন শহর?

People's Reporter: সমীক্ষা রিপোর্ট অনুসারে, বিশ্বের অর্ধেকের বেশি মানুষ এখন শহরাঞ্চলে বাস করে। বিশ্বের প্রথম ২০ টি সর্বাধিক জনবহুল শহরের মধ্যে ৫টি ভারতের। ৬ টি শহর চিনের এবং বাকিগুলি অন্যান্য দেশের।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী ছবি ডব্লু বি আই ডি সি ওয়েবসাইট থেকে সংগৃহীত
Published on

প্রতি বছর ১১ জুলাই পালিত হয় বিশ্বজনসংখ্যা দিবস। সে নিয়মেই ২০২৬-এর ১১ জুলাই রাষ্ট্রসংঘের উদ্যোগে পালিত হয়েছে এই দিবস। চলতি বছরে বিশ্বজনসংখ্যা দিবসের থিম ছিল – “তরুণদের আশা-আকাঙ্খা পূরণ – আজ এবং আগামীর জন্য” (Realizing the hopes and aspirations of young people – today and for the future)। এই ভাবনার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ প্রজন্মের সামনে কীভাবে শিক্ষা, কর্মসংস্থান, বসবাসের স্থান, সম্পর্ক এবং পারিবারিক জীবনের বর্তমান অবস্থা তাঁদের বসবাসকারী শহরের পরিবেশের দ্বারা প্রভাবিত হচ্ছে তা নিয়ে সমীক্ষা চালানো হয়েছে। বিশ্বের ৭৩ টি দেশের মোট ১ লক্ষ ৮ হাজারের বেশি যুব সম্প্রদায় এই সমীক্ষায় অংশ নিয়েছে।

সমীক্ষা রিপোর্ট অনুসারে, বিশ্বের অর্ধেকের বেশি মানুষ এখনও শহরাঞ্চলে বসবাস করে। ২০৫০ সালা নাগাদ এই সংখ্যা পৌঁছবে প্রায় ৭০ শতাংশে। এই সমীক্ষা থেকেই উঠে এসেছে বিশ্বের কোন কোন শহরে দ্রুতগতিতে জনসংখ্যা বাড়ছে এবং কোন কোন শহর বা মহানগর অঞ্চলে সবথেকে বেশি মানুষ বসবাস করেন। যাতে দেখা যাচ্ছে বিশ্বের প্রথম ২০ টি সর্বাধিক জনসংখ্যার শহরের মধ্যে ৫টিই ভারতের। যার মধ্যে আছে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতা, চেন্নাই। ৬ টি শহর আছে চিনের এবং বাকিগুলি অন্যান্য দেশের। একনজরে দেখে নেওয়া যাক জনবসতির নিরিখে বিশ্বের প্রথম ২০টি শহরের তালিকায় কোন কোন শহর স্থান পেয়েছে।

এই তালিকায় শীর্ষে আছে চিনের সাংহাই। যেখানে জনসংখ্যা ২ কোটি ৪৭ লক্ষ ২২ হাজার ২৫৪। ২০২৫-এর অনুপাতে বৃদ্ধির হার ১.৯৩ শতাংশ।

দ্বিতীয় শহর ভারতের দিল্লি। যেখানে জনসংখ্যা ২ কোটি ৩৩ লক্ষ ৯০ হাজার ৩৮৩ এবং বৃদ্ধির হার ২.৪২ শতাংশ।

তৃতীয় ডি আর কঙ্গোর কিনশাসা। জনসংখ্যা ২ কোটি ১৮ লক্ষ ৫২ হাজার ১৪৪ এবং বৃদ্ধির হার ৫.১৩ শতাংশ।

চতুর্থ শহর ভারতের মুম্বাই। যেখানে জনসংখ্যা ২ কোটি ১৭ লক্ষ ৮২ হাজার ৮১৮ এবং বৃদ্ধির হার ১.১৩ শতাংশ।

পঞ্চম শহর চিনের বেজিং। যেখানে জনসংখ্যা ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার ৬৯৩। এখানে বৃদ্ধির হার ২.০৬ শতাংশ।

তালিকার ষষ্ঠ শহর পাকিস্তানের করাচী। যেখানে জনসংখ্যা ২ কোটি ১২ লক্ষ ৪৩ হাজার ৩৯০। বৃদ্ধির হার ৪.০৩ শতাংশ।

তালিকার সপ্তম শহর চিনের শেনজেন। জনসংখ্যা ২ কোটি ৬ লক্ষ ২২ হাজার ৬২৯ এবং বৃদ্ধির হার ২.৬৪ শতাংশ।

অষ্টম শহর চিনের গুয়াংঝাউ। জনসংখ্যা ১ কোটি ৮৫ লক্ষ ১৫ হাজার ৪১০। বৃদ্ধির হার ২.২৩ শতাংশ।

নবম কানো। নাইজেরিয়ার এই শহরের জনসংখ্যা ১ কোটি ৭৫ লক্ষ ১০ হাজার ২৪৭। বৃদ্ধির হার ৩.১৬ শতাংশ।

দশম শহর চিনের চেংডু। জনসংখ্যা ১ কোটি ৫৮ লক্ষ ৩১ হাজার ৫৭১ এবং বৃদ্ধির হার ২.৪৪ শতাংশ।

একাদশ শহর তুরস্কের ইস্তাম্বুল। জনসংখ্যা ১ কোটি ৫৭ লক্ষ ৯১ হাজার ৫১৯। বৃদ্ধির হার ০.২৯ শতাংশ।

দ্বাদশ শহর ভারতের বেঙ্গালুরু। জনসংখ্যা ১ কোটি ৫৫ লক্ষ ৬৫ হাজার ৯৯৪ এবং বৃদ্ধির হার ৪.১ শতাংশ।

ত্রয়োদশ শহর ভারতের কলকাতা। জনসংখ্যা ১ কোটি ৫৪ লক্ষ ৪০ হাজার ৬৭১ এবং বৃদ্ধির হার ০.৬৩ শতাংশ।

চতুর্দশ স্থানে আছে নাইজেরিয়ার লাগোস। জনসংখ্যা ১ কোটি ৪৮ লক্ষ ৮১ হাজার ৮৪৫। বৃদ্ধির হার ২.৪৮ শতাংশ।

পঞ্চদশ স্থানে আছে পাকিস্তানের লাহোর। জনসংখ্যা ১ কোটি ৪০ লক্ষ ৬২ হাজার ৭৪৫। বৃদ্ধির হার ২.৬৪ শতাংশ।

ষোড়শ স্থানে আছে রাশিয়ার মস্কো। জনসংখ্যা ১ কোটি ৩৩ লক্ষ ৯৯ হাজার ৯৪৫। বৃদ্ধির হার ০.৯৫ শতাংশ।

সপ্তদশ স্থানে ভারতের চেন্নাই। জনসংখ্যা ১ কোটি ৩১ লক্ষ ৯ হাজার ৯৮৯ এবং বৃদ্ধির হার ২.৮১ শতাংশ।

অষ্টাদশ স্থানে আছে ইন্দোনেশিয়ার জাকার্তা। জনসংখ্যা ১ কোটি ২৫ লক্ষ ৪৫ হাজার ৫৩৭। বৃদ্ধির হার ১.৬৮ শতাংশ।

উনবিংশ স্থানে চিনের তিয়ানজিং। জনসংখ্যা ১ কোটি ২৩ লক্ষ ৬১ হাজার ৯৩ এবং বৃদ্ধির হার ১.৮ শতাংশ।

বিংশ স্থানে আছে দক্ষিণ আফ্রিকার জোহননেসবারগ। জনসংখ্যা ১ কোটি ২০ লক্ষ ৪৩ হাজার ১৭৫ এবং বৃদ্ধির হার ২.৮৮ শতাংশ।

এছাড়াও প্রথম ৫০ শহরের মধ্যে আছে হায়দারাবাদ (২৩), আহমেদাবাদ (৩১), সুরাট শহর (৩৬)।

ছবি প্রতীকী
World Population: নতুন বছরে বিশ্বের জনসংখ্যা কত? শীর্ষে কোন দেশ? রিপোর্ট পেশ ইউ এস সেন্সাস ব্যুরোর
ছবি প্রতীকী
রাজ্যসভার সাংসদদের ৩২ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা; ১৪ শতাংশের সম্পদ ১০০ কোটির বেশি - রিপোর্ট

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in