Solar Eclipse 2026: মঙ্গলবার বছরের প্রথম সূর্যগ্রহণ, ভারত থেকে দেখা যাবে কি?

People's Reporter: ভারতীয় সময় অনুসারে মঙ্গলবার দুপুর ৩টে ২৬ মিনিটে শুরু হবে গ্রহণ। আনুমানিক সন্ধ্যা ৭টা বেজে ৫৭ মিনিটে সূর্যগ্রহণ শেষ হবে। ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না।
সূর্য গ্রহণ
সূর্য গ্রহণপ্রতীকী ছবি
Published on

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বছরের প্রথম সূর্য গ্রহণ। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণ।

কখন হবে সূর্যগ্রহণ?

ভারতীয় সময় অনুসারে মঙ্গলবার দুপুর ৩টে ২৬ মিনিটে শুরু হবে গ্রহণ। আনুমানিক সন্ধ্যা ৭টা বেজে ৫৭ মিনিটে সূর্যগ্রহণ শেষ হবে। অর্থাৎ ৪ ঘণ্টা ৩১ মিনিট ধরে চলবে। গ্রহণ সর্বাধিক হবে বিকেল ৫টা ৪২ মিনিটে। ২ মিনিট ২০ সেকেন্ড ধরে সূর্যের চারপাশে অগ্নিবলয় দেখা যাবে।

কোথা থেকে দেখা যাবে সূর্যগ্রহণ?

এই গ্রহণ সবথেকে ভাল দেখা যাবে আন্টার্কটিকায়। কনকর্ডিয়া, মিরনির গবেষণাকেন্দ্র থেকে তা ভাল ভাবে প্রত্যক্ষ করা যাবে। দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং আর্জেন্টিনার কিছু অংশ থেকেও ভাল দেখা যাবে গ্রহণ। তালজানিয়া, জিম্বাবোয়ে, জাম্বিয়া থেকে আংশিক গ্রহণ দেখা যাবে।

ভারত থেকে কি দেখা যাবে গ্রহণ?

না, ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। কারণ গ্রহণ যখন শুরু হবে, ভারতে সূর্য তখন দিগন্ত রেখার নীচে নেমে যাবে। 

বিজ্ঞানের ভাষায় সূর্যগ্রহণ কী?

চাঁদ, সূর্য ও পৃথিবী ঘুরতে ঘুরতে যখন একই সরলরেখায় চলে আসে, তখনই হয় গ্রহণ। চাঁদ যদি পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবী থেকে সূর্যকে দেখা যায়না। তাকে বলে সূর্যগ্রহণ। মনে রাখতে হবে, ধীরে ধীরে সূর্য ঢাকা পড়ে এবং চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে ফেলতে পারে না। চারপাশে কিছুটা ফাঁকা অংশ থাকে। একসময় পৃথিবী থেকে দেখলে মনে হয়, একটি উজ্জ্বল রিং কালো গোলাকার কোনও বস্তুকে ঘিরে রেখেছে। একেই অগ্নিবলয় বা ‘রিং অফ ফায়ার’ বলে। যেহেতু, চাঁদ, সূর্য ও পৃথিবী ঘুরছে, তাই এই দৃশ্য মাত্র কয়েক মিনিট স্থায়ী হয়।

সূর্য গ্রহণ
Andhra Pradesh: অস্ট্রেলিয়ার পথে অন্ধ্রপ্রদেশ? নাবালকদের জন্য নিষিদ্ধ হতে পারে সোশ্যাল মিডিয়া!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in