HS Exam 2026: উচ্চ মাধ্যমিকে অঙ্ক পরীক্ষায় ৩টি প্রশ্ন সিলেবাস-বহির্ভূত, বিজ্ঞপ্তিতে কী জানাল সংসদ?

People's Reporter: পরীক্ষার্থীদের একাংশের আরও অভিযোগ, ওই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে অনেক সময় নষ্ট হয়েছে তাঁদের। নির্দিষ্ট সময়ের মধ্যে বাকি সব প্রশ্নের উত্তর দিতে পারেনি তাঁরা।
HS Exam 2026: উচ্চ মাধ্যমিকে অঙ্ক পরীক্ষায় ৩টি প্রশ্ন সিলেবাস-বহির্ভূত, বিজ্ঞপ্তিতে কী জানাল সংসদ?
প্রতীকী ছবি, সৌজন্যে দ্য স্ক্রল
Published on

উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় তিনটি প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছে বলে স্বীকার করে নিল সংসদ। বলা হয়েছে, যে সমস্ত শিক্ষার্থীরা ওই তিনটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করেছে, তাঁদের সকলকে নির্ধারিত পূর্ণ নম্বর দেওয়া হবে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সংসদ জানিয়েছে, চতুর্থ সেমিস্টারের অঙ্ক পরীক্ষায় ‘2B’, ‘11B’ এবং ‘11C’ তিনটি প্রশ্ন সিলেবাস বহির্ভূত ছিল। ‘2B’-তে অবকল সমীকরণের একটি অঙ্ক ছিল, পূর্ণমান ২। ‘11B’ এবং ‘11C’- দুটি প্রশ্নেরই পূর্ণমান ৪। অর্থাৎ মোট ১০ নম্বরের প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে করা হয়েছে।

বৃহস্পতিবার ছিল চলতি বছরের উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের অঙ্ক পরীক্ষা। পরীক্ষার হল থেকে বেরিয়েই সিলেবাস-বহির্ভূত প্রশ্ন এসেছে বলে অভিযোগ তোলে পরীক্ষার্থীরা। অভিযোগ শুনে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছিলেন, বিশেষজ্ঞদের বিষয়টি জানানো হবে।

এর কয়েক ঘণ্টা পর বিজ্ঞপ্তি প্রকাশ করে সংসদ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘কাউন্সিল সর্বদা শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এ বারও, আমরা কঠোর নজর রাখব যাতে কোনও পরীক্ষার্থী তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়।’

পরীক্ষার্থীদের একাংশের আরও অভিযোগ, ওই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে অনেক সময় নষ্ট হয়েছে তাঁদের। নির্দিষ্ট সময়ের মধ্যে বাকি সব প্রশ্নের উত্তর দিতে পারেনি তাঁরা। শিক্ষকরাও এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

HS Exam 2026: উচ্চ মাধ্যমিকে অঙ্ক পরীক্ষায় ৩টি প্রশ্ন সিলেবাস-বহির্ভূত, বিজ্ঞপ্তিতে কী জানাল সংসদ?
চিনা রোবোট কুকুর বিতর্ক, ইন্টারনেট বিভ্রাট - এআই সম্মেলনে ঘটনার ঘনঘটা; ক্ষমা চাইলেন মন্ত্রী

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in