WB BJP: পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা! বোলপুরে গ্রেফতার বিজেপির যুবনেতা

People's Reporter: দলের যুবনেতা গ্রেফতার হতেই জেলা বিজেপি নেতৃত্ব জানিয়েছে, দলবিরোধী নানা কাজে যুক্ত থাকার অভিযোগে দিন দুয়েক আগেই ওই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
ছবি - প্রতীকী
ছবি - প্রতীকীসংগৃহীত
Published on

নাবালিকা পরিচারিকাকে বাড়িতে আটকে রেখে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল বিজেপির যুব নেতাকে। বীরভূমের সাঁইথিয়া থানা এলাকার ঘটনা। ধৃতের নাম অরূপ মণ্ডল, যিনি বোলপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি পদে রয়েছেন। এলাকায় যথেষ্ট দাপট রয়েছে ওই যুবনেতার। নির্যাতিতা পরিচারিকার দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে।

যদিও দলের যুবনেতা গ্রেফতার হতেই জেলা বিজেপি নেতৃত্ব জানিয়েছে, দলবিরোধী নানা কাজে যুক্ত থাকার অভিযোগে দিন দুয়েক আগেই ওই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন হল ওই যুবনেতার বাড়িতে কাজ পেয়েছিলেন নির্যাতিতা। নির্যাতিতা তার অভিযোগে জানিয়েছে, পরপর কয়েকদিনই তার শ্লীলতাহানি করেন অভিযুক্ত। এরপর গত ৩০ আগস্ট বোনকে সঙ্গে নিয়ে কাজে গিয়েছিল সে। অভিযুক্ত বিজেপি নেতা ওইদিন যখন ঘরে আটকে রেখে তাকে যৌন নির্যাতন করার চেষ্টা করে, তখন দরজার ফাঁক দিয়ে তা মোবাইলের ক্যামেরায় রেকর্ড করে রাখে বোন।

সেই ভিডিও রেকর্ড থানায় প্রমাণ হিসেবে জমা দেওয়া হয়েছে। সেই রেকর্ডিংয়ের ভিত্তিতেই ওই যুবনেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাঁকে সিউড়ির বিশেষ আদালতে হাজির করানো হলে বিচারক তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনে মামলা রুজু হয়েছে। আগামী সোমবার পকসো আদালতে মামলাটির পরবর্তী শুনানি হবে।

ছবি - প্রতীকী
WB: নজর শুধু কামানোতে! পদে থাকা ক্রিম খেকোদের দেখে লজ্জা হচ্ছে! - দল নিয়ে উদ্বেগ BJP বিধায়ক ও নেতার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in