Ashok Bhattacharjee: বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট; হাসপাতালে ভর্তি অশোক ভট্টাচার্য

People's Reporter: দার্জিলিং জেলা বামফ্রন্ট সূত্রে জানা গেছে, এই মুহূর্তে অশোক ভট্টাচার্যের অবস্থা স্থিতিশীল। তাঁর মাথায় ছটি সেলাই পড়েছে। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসকদের নজরদারিতে আছেন।
অশোক ভট্টাচার্য
অশোক ভট্টাচার্য ফাইল ছবি, ইন্টারনেট থেকে সংগৃহীত
Published on

বাড়িতেই পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্ষীয়ান সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য। তাঁকে দ্রুত শিলিগুড়ির এক হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, শনিবার বাড়িতেই পড়ে যান অশোক ভট্টাচার্য। তাঁর পারিবারিক সূত্র থেকে জানা গেছে, পড়ে গিয়ে মাথা ফেটে গেছে বর্ষীয়ান সিপিআইএম নেতার। তাঁর মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে।

দার্জিলিং জেলা বামফ্রন্ট সূত্রে জানা গেছে, এই মুহূর্তে অশোক ভট্টাচার্যের অবস্থা স্থিতিশীল। তাঁর মাথায় ছটি সেলাই পড়েছে। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসকদের নজরদারিতে আছেন। প্রাথমিকভাবে তাঁকে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হলেও আঘাত গুরুতর হওয়ায় পরে তাঁকে মাটিগাড়ার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সিপিআইএম দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক সাংবাদিকদের জানিয়েছেন, আপাতত তাঁকে চিকিৎসকদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। আশা করা যাচ্ছে যে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

পশ্চিমবঙ্গ তথা শিলিগুড়ির রাজনীতিতে অবিসংবাদিত নাম অশোক ভট্টাচার্য। তিনি শিলিগুড়ির দীর্ঘদিনের বিধায়ক, রাজ্যের মন্ত্রী তথা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত পরপর চারটি নির্বাচনে তিনি শিলিগুড়ি কেন্দ্র থেকে বিজয়ী হন। ২০১১ সালের নির্বাচনে পরাজিত হলেও ২০১৬ বিধানসভা নির্বাচনে তিনি ফের ওই কেন্দ্র থেকে জয়ী হন। ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি শিলিগুড়ির মেয়র ছিলেন।  

অশোক ভট্টাচার্য
বিপর্যস্ত উত্তর! দুর্যোগ কবলিত এলাকায় ঘরে ঘরে ত্রাণ নিয়ে সিপিআইএম, বাম ছাত্র যুব মহিলা সংগঠন
অশোক ভট্টাচার্য
WB Election 21: ভোটার্স মিট-এ জনসংযোগ - প্রাক্তন শিষ্যকে একচুলও জায়গা ছাড়তে নারাজ অশোক ভট্টাচার্য

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in