West Bengal Budget: মাধ্যমিক পাশ বেকারদের মাসে ১৫০০ টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার! ঘোষণা হল বাজেটে

People's Reporter: ভোটে জিতে ক্ষমতায় ফিরলে আগামী ১৫ আগস্ট থেকে 'বাংলার যুব সাথী' প্রকল্প চালু করবে তৃণমূল সরকার। ২১-৪০ বছর বয়সী মাধ্যমিক পাশ যুবক যুবতীদের মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়া হবে।
মাধ্যমিক পাশ বেকারদের মাসে ১৫০০ টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার
মাধ্যমিক পাশ বেকারদের মাসে ১৫০০ টাকা করে ভাতা দেবে রাজ্য সরকারপ্রতীকী ছবি
Published on

এবার থেকে শিক্ষিত বেকারদের ভাতা দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার বিধানসভায় পেশ করা অন্তর্বর্তী বাজেটে একথা ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'বাংলার যুব সাথী'। এই প্রকল্পের অধীনে মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হবে।

চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ভোটে জিতে ক্ষমতায় ফিরলে আগামী ১৫ আগস্ট থেকে 'বাংলার যুব সাথী' প্রকল্প চালু করবে তৃণমূল সরকার। ২১-৪০ বছর বয়সী মাধ্যমিক পাশ যুবক যুবতীদের এই প্রকল্পের অধীনে মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়া হবে। রাজ্য সরকারের থেকে যারা কোনও স্কলারশিপ পান, তাঁদেরও এই আর্থিক সাহায্য দেওয়া হবে। সর্বোচ্চ ৫ বছর এই আর্থিক সাহায্য পাবেন তাঁরা। তার মধ্যে কেউ চাকরি পেয়ে গেলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ৫০০০ কোটি টাকা। 

বিধানসভা নির্বাচনের আগে পেশ করা এই অন্তর্বর্তী বাজেটে কল্পতরু পশ্চিমবঙ্গ সরকার। মহিলা ভোটের কথা মাথায় রেখে 'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্পে বরাদ্দ বাড়িয়েছে সরকার। আরও ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে মাসিক ভাতার পরিমাণ। এর জন্য আরও ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

এই বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদেরও খুশি করার চেষ্টা করা হয়েছে। আরও ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে।

আশাকর্মীদের ভাতা ১০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়কদের ভাতা ১০০০ টাকা করে বাড়ানো হয়েছে। কর্মরত অবস্থায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের মৃত্যু হলে পরিবারকে ৫ লাখ ক্ষতিপূরণের কথাও বলা হয়েছে এই বাজেটে। এর জন্য বরাদ্দ হয়েছে মোট ২৮০ কোটি টাকা।

সিভিক ভলান্টিয়ার এবং গ্রিন পুলিশদেরও মাসিক ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে মোট ১৫০ কোটি টাকা।

প্যারাটিচারদেরও ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে।

বারুইপুরে তৈরি হবে ‘কালচারাল সিটি’। রাজ‍্যে ছ’টি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইকোনমিক করিডোর তৈরি হবে। ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্পের জন্য পাঁচটি নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্কও তৈরি হবে।

ভোটের আগে মোট ৪ লক্ষ ৬ হাজার কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করল রাজ্য সরকার।

মাধ্যমিক পাশ বেকারদের মাসে ১৫০০ টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার
WB Budget: ‘লক্ষ্মীর ভান্ডার’-এ আরও ৫০০ টাকা করে বাড়ল, অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in