"বিচারাধীন" চিহ্নিত ভোটারদের আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার অনুমতি দিতে হবে - কমিশনকে CPIM-এর চিঠি

People's Reporter: সিপিআইএম-এর অভিযোগ, এই তালিকায় মূলত আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষ, ধর্মীয় সংখ্যালঘু এবং মতুয়া সম্প্রদায়ের বহু সদস্য রয়েছেন।
কমিশনের আধিকারিকদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি বাম নেতৃত্ব
কমিশনের আধিকারিকদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি বাম নেতৃত্বনিজস্ব চিত্র
Published on

সমস্ত 'আন্ডার অ্যাডজুডিকেশন' অবিলম্বে বাতিল করে সমস্ত প্রকৃত ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। সোমবার এই দাবি জানিয়ে সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে চিঠি দেওয়া হল নির্বাচন কমিশনকে।

পশ্চিমবঙ্গের ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ার (Special Intensive Revision – SIR) বিভিন্ন বিতর্কিত বিষয়ে ঘিরে উদ্বেগ জানিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি জমা দিল সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। এদিন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করে দলের পক্ষে এই চিঠি দেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী।

সোমবার জমা দেওয়া চিঠিতে সিপিআইএম-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসআইআর-২০২৫ প্রক্রিয়ার সময় প্রায় ৬০ লক্ষ ভোটারকে "বিচারাধীন" (Under Adjudication) নামে একটি অনির্দিষ্ট প্রশাসনিক অবস্থায় রাখা হয়েছে, যা অবিলম্বে বাতিল করতে হবে এবং সমস্ত প্রকৃত ভোটারের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

চিঠিতে সিপিআই(এম) জানিয়েছে, বর্তমান আইন অনুযায়ী একজন নাগরিক হয় ভোটার, নয়তো অ-ভোটার। "বিচারাধীন" নামে একটি আলাদা শ্রেণি তৈরি করে বিপুল সংখ্যক মানুষকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়ার কোনো আইনি ভিত্তি নেই। সিপিআইএম-এর অভিযোগ, এই তালিকায় মূলত আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষ, ধর্মীয় সংখ্যালঘু এবং মতুয়া সম্প্রদায়ের বহু সদস্য রয়েছেন।

চিঠিতে আরও বলা হয়েছে, তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে দীর্ঘদিনের সরকারি কর্মচারী এবং পূর্বে যাচাই হওয়া ভোটারদের পরিবারের সদস্যরাও রয়েছেন। সিপিআই(এম)-এর অভিযোগ, এতে প্রশাসনিক বা ডিজিটাল স্তরে অনিয়মের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

আপিলের অধিকার নিয়েও প্রশ্ন তুলেছে সিপিআইএম। চিঠিতে উল্লেখ করা হয়েছে, জনপ্রতিনিধিত্ব আইন-এর (Representation of the People Act) ধারা ২৪ অনুযায়ী প্রত্যেক নাগরিকের আপিল করার অধিকার থাকলেও বহু ক্ষেত্রে নাম বাদ দেওয়ার নির্দিষ্ট লিখিত কারণ জানানো হচ্ছে না। একই সঙ্গে যাদের নাম মুছে ফেলা হয়েছে, তাদের নতুন করে ফর্ম ৬ জমা দিতে বলা হচ্ছে, যা আইনগতভাবে বিতর্কিত। এছাড়াও অনলাইন আবেদন ব্যবস্থা হঠাৎ বন্ধ করে দেওয়ায় বহু মানুষকে দূরে গিয়ে অফলাইনে আবেদন জমা দিতে হচ্ছে বলেও চিঠিতে অভিযোগ জানানো হয়েছে।

এই পরিস্থিতিতে সিপিআই(এম) রাজ্য কমিটি নির্বাচন কমিশনের কাছে কয়েকটি দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে—সব প্রকৃত ও যোগ্য ভোটারের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা, “Under Adjudication” স্ট্যাটাস বাতিল করা, যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের লিখিতভাবে কারণ জানানো এবং আপিলের পরিষ্কার পথ নিশ্চিত করা।

সিপিআইএম-এর দাবি, নির্বাচন কমিশনকে অবশ্যই জনসাধারণকে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে যে 'বিচারাধীন' (Under Adjudication) অবস্থা কোনও সরকারি সুবিধা, সহায়তা বা পরিষেবা প্রত্যাখ্যান বা বিলম্বিত করার কারণ হবে না।

সিপিআইএম জানিয়েছে, যেসব ভোটার বর্তমানে "বিচারাধীন" অবস্থায় রয়েছেন, তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনে চূড়ান্ত যাচাই নির্বাচন-পরবর্তী সময়ে সম্পন্ন করা যেতে পারে। একই সঙ্গে এই ৬০ লক্ষ ভোটারের নাম পুনর্বহাল না হওয়া পর্যন্ত নির্বাচন ঘোষণায় স্থগিতাদেশ দেওয়ার বিষয়টিও বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে চিঠিতে।

কমিশনের আধিকারিকদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি বাম নেতৃত্ব
CPIM: ৬০ লক্ষ মানুষের জন্য লড়াই, যতক্ষণ দাবির মীমাংসা না হবে ততক্ষণ অবস্থান চলবে - মহঃ সেলিম
কমিশনের আধিকারিকদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি বাম নেতৃত্ব
CPIM: নিবিড় সংশোধনের নামে বিজেপি, আরএসএস ও কমিশনের নিবিড় ষড়যন্ত্র চলছে - মহম্মদ সেলিম

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in