Saugata Roy: নিমতায় বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ সৌগত রায়, উঠলো 'চোর চোর' শ্লোগান, গাড়িতে পচা ডিম

People's Reporter: সাংসদের গাড়ি ঘিরে ধরে ওঠে ‘চোর চোর’ শ্লোগান। তাঁর গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ডিম। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই।
সৌগত রায়
সৌগত রায়ফাইল চিত্র - সংগৃহীত
Published on

নিজের সংসদীয় কেন্দ্রের মধ্যেই প্রবল বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বৃহস্পতিবার দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত নিমতায় বর্ষীয়ান তৃণমূল সাংসদকে ঘিরে বিক্ষোভ দেখায় কিছু মানুষ। সাংসদের গাড়ি ঘিরে ধরে ওঠে ‘চোর চোর’ শ্লোগান। তাঁর গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ডিম। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই।

বৃহস্পতিবার সকালে নিমতা থানায় স্মারকলিপি জমা দিতে গেছিলেন এলাকার সাংসদ সৌগত রায়। সেখান থেকে বেরোনোর পরেই তাঁর গাড়ি ঘিরে ধরে কিছু মানুষ। সেখান থেকেই ওঠে চোর চোর শ্লোগান। যদিও সাংসদ সেই মুহূর্তে গাড়িতেই ছিলেন। ফলে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হলেও তা সাংসদের গায়ে লাগেনি।

ঘটনা প্রসঙ্গে রাজ্যের শাসকদল বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে এটা সাধারণ মানুষের ক্ষোভ। রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিত সরকার জানিয়েছেন, এর সঙ্গে কোনও যোগাযোগ নেই। বিজেপি এই ধরণের ঘটনা সমর্থন করে না। তবে, এই ধরণের ঘটনা অবাঞ্ছিত হলেও অস্বাভাবিক নয়।

সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাত বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র কামারহাটি ছাড়া বাকি সব কেন্দ্রে পরাজিত হয়েছে তৃণমূল।

এদিনের ঘটনা প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছেন, নির্বাচনের ফলাফল প্রকাশের পর বহু তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছেন। সেই বিষয়েই তিনি থানায় স্মারকলিপি জমা দিতে গেছিলেন। থানা থেকে বেরোনোর সময়েই কিছু মানুষ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। সাংসদের দাবি, বিজেপির লোকজনই এই বিক্ষোভ দেখিয়েছে।

এদিন সৌগত রায় বলেন, বুধবার পাঁচ তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা হয়েছে। আমি তা নিয়েই অভিযোগ জানাতে গেছিলাম। এদিনের ঘটনা প্রসঙ্গে সৌগত রায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে তাঁকে চিকিৎসকরা না বেরোনোর পরামর্শ দিয়েছেন। কিন্তু তিনি তা না মেনে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন। এছাড়াও এলাকার বেশ কিছু তৃণমূলের নেতার ওপর সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে। সাংসদকে সামনে পেয়ে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।

সৌগত রায়
TMC: তৃণমূলের ৯৫ শতাংশ কর্মী সৎ, কিছু লোকের খারাপ কাজের জন্য দলের বদনাম হচ্ছে - সৌগত রায়
সৌগত রায়
Madan Mitra: বিজেপিতে যাচ্ছেন সৌগত রায়! মদন মিত্রের বক্তব্যে জোর জল্পনা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in