VC নিয়োগের সার্চ কমিটিতে বদল, রাজ্যের অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ জানিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে বদল আনার জন্যে সম্প্রতি একটি অর্ডিন্যান্স জারি করেছিল রাজ্য সরকার। এবার সেই অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা (PIL) দায়ের হল কলকাতা হাই কোর্টে (the Calcutta High Court)।
আদালত সূত্রে খবর, বুধবার, প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম (Chief Justice T.S. Sivagnanam) ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের (Justice HIranmay Bhattacharya) ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের করেছেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত (Sushmita Saha Dutta)।
গত ১৫ মে, একটি অর্ডিন্যান্স জারি করে উচ্চশিক্ষা দফতর। তাতে বলা হয়েছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশের পরই উপাচার্য নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটিতে বদল আনা হয়েছে। এই কমিটিতে ৩ জন নয়, থাকবেন ৫ জন সদস্য। নতুন কমিটিতে থাকবেন রাজ্যপালের মনোনীত প্রতিনিধি, উচ্চ শিক্ষা সংসদের মনোনীত প্রতিনিধি, রাজ্যের মনোনীত প্রতিনিধি ও মুখ্যমন্ত্রী মনোনীত প্রতিনিধি।
কিন্তু, সার্চ কমিটি থেকে বাদ পড়েন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কোর্ট বা সেনেটর মনোনীত প্রতিনিধি। আর, এই বিষয়টিকেই মামলার বিষয়বস্তু হিসাবে তুলে ধরা হয়েছে। আইনজীবী সুস্মিতা সাহা দত্ত প্রশ্ন তোলেন, নতুন সার্চ কমিটিতে কেন পাঁচ সদস্যের মধ্যে রাজ্য সরকারেরই তিনজন প্রতিনিধি থাকবেন।
তিনি দাবি করেন, রাজ্যের জারি করা ওই অর্ডিন্যান্স অনুযায়ী নতুন কমিটিতে রাজ্য সরকারের ৩ প্রতিনিধি থাকার কথা বলা হয়েছে। ফলে রাজ্য কোনও সিদ্ধান্ত নিলে সংখ্যাগরিষ্ঠতার কারণে তা সহজেই পাশ হয়ে যাবে। এমনকী, সেক্ষেত্রে রাজ্যপালের মতামতের কোনও গুরুত্ব থাকবে না। তাই সার্চ কমিটির বদলের এই অর্ডিন্যান্স চ্যালেঞ্জ করা হয়েছে।
আগামী ১২ জুন, সোমবার এই মামলার শুনানি হতে পারে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

