Kolkata: কলকাতা পুরসভায় বাড়বে আরও ৫৬টি ওয়ার্ড, ভোটার সংখ্যায় সামঞ্জস্য আনতে ওয়ার্ডের পুনর্বিন্যাস

People's Reporter: কলকাতা পুরসভার অন্তর্গত ১৪৪টি ওয়ার্ড থাকলেও তাতে ভোটার সংখ্যায় বহু পার্থক্য ছিল। কোনো ওয়ার্ডে যেমন খুবই কম সংখ্যক ভোটার ছিলেন তেমনই কোনও কোনও ওয়ার্ডে ভোটারের সংখ্যা ছিল অনেক বেশি।
কলকাতা পুরসভা
কলকাতা পুরসভা ফাইল ছবি, কলকাতা পুরসভার ওয়েবসাইট থেকে সংগৃহীত
Published on

কলকাতা পুরসভায় এক ধাক্কায় বাড়তে চলেছে ৫৬টি ওয়ার্ড। এতদিন কলকাতা পুরসভায় ওয়ার্ড সংখ্যা ছিল ১৪৪। এবার তা বেড়ে হবে ২০০। দ্রুত ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ করার লক্ষ্যে ইতিমধ্যেই দু’টি পৃথক কমিটি গঠন করা এবং এই বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মূলত নাগরিকদের আরও ভালো পরিষেবা দেওয়ার লক্ষ্যেই জনসংখ্যার ভিত্তিতে ওয়ার্ডের পুনর্বিন্যাস করা হবে।

কলকাতা পুরসভার অন্তর্গত ১৪৪টি ওয়ার্ড থাকলেও তাতে ভোটার সংখ্যায় বহু পার্থক্য ছিল। কোনো ওয়ার্ডে যেমন খুবই কম সংখ্যক ভোটার ছিলেন তেমনই কোনও কোনও ওয়ার্ডে ভোটারের সংখ্যা ছিল অনেক বেশি। এবার পুনর্বিন্যাসের মাধ্যমে ওয়ার্ড পিছু ভোটার সংখ্যায় সমতা আনা হবে।

প্রতি ওয়ার্ডে গড়ে ২৫ থেকে ৩০ হাজার বুথের মধ্যে ভোটার সংখ্যা রেখে পুনর্বিন্যাসের কথা ভাবা হয়েছে। সেক্ষেত্রে বোরোর বর্তমান সংখ্যা ১৬ থেকে বেড়ে কত হবে তা এখনও বলা যাচ্ছে না। আপাতত বোরো ভিত্তিক একটি করে কমিটি তৈরি করে দিয়েছেন পুর প্রশাসক স্মিতা পান্ডে। অন্য কমিটি কেন্দ্রীয় স্তরে কাজ করবে।

উদাহরণ স্বরূপ বলা যেতে পারে ওয়ার্ড নাম্বার ৫৮। যেখানে ভোটার সংখ্যা প্রায় ৬০ হাজার। ওয়ার্ড নাম্বার ৬৬ তে ভোটার সংখ্যা তারও বেশি। আবার অন্যদিকে ৪৯ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা ৯০০০। বেশ কিছু জায়গায় ওয়ার্ডের আয়তন এবং ভোটার সংখ্যায় সামঞ্জস্য নেই। যেমন ১০৮ বা ১০৯ নম্বর ওয়ার্ডের আয়তন বিশাল। এই ধরণের সমস্যা মেটাতে সঠিকভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস জরুরি। বর্তমানে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩২ লক্ষর কিছু বেশি। ৩২ লক্ষ ভোটারকে ২০০ ওয়ার্ডে ভাগ করে দিলে ওয়ার্ড পিছু ভোটার সংখ্যা হবে ১৬ হাজার বা তার কিছু বেশি।

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের পর নতুন করে ওয়ার্ড অফিস, পুর স্বাস্থ্যকেন্দ্র সহ বিভিন্ন পরিকাঠামো তৈরি করতে হবে। করতে হবে বোরোর পুনর্বিন্যাস। নাগরিকদের সুষ্ঠু পরিষেবা দিতে গেলে এই সব বিষয়েই লক্ষ্য রাখতে হবে। সব কিছুই সময়সাপেক্ষ। যদিও আগামী ৭ ডিসেম্বরের মধ্যে পুরসভা নির্বাচন সম্পন্ন করতে গেলে যুদ্ধকালীন তৎপরতাতেই সব কাজ করতে হবে।  

পুরসভায় ওয়ার্ড সংখ্যা বেড়ে যাবার সঙ্গে সঙ্গেই বদলে যাবে ভোটের অঙ্কও। এতদিন ১৪৪ ওয়ার্ডের পুরসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ৭৩ ওয়ার্ড। যা পুনর্বিন্যাসের পরে হয়ে যাবে ১০১। অর্থাৎ পুরসভায় ক্ষমতা দখল করতে গেলে যে কোনও রাজনৈতিক দলের ১০১ জন কাউন্সিলরকে জয়ী হতে হবে।

২০২১-এর শেষ পুরসভা নির্বাচনে ১৪৪ আসনের মধ্যে তৃণমূল জয়ী হয় ১৩৪ আসনে। বিজেপি জয়ী হয় ৩ আসনে এবং কংগ্রেস জয়ী হয় ২ আসনে। এছাড়া সিপিআইএম এবং সিপিআই ১টি করে আসনে জয়ী হয়। ৩ আসনে জয়ী হয় নির্দল প্রার্থীরা।

কলকাতা পুরসভা
KMC: কলকাতা পুরসভা এলাকায় সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম লিখতেই হবে বাংলাতেও - উদ্যোগ কেএমসি-র
কলকাতা পুরসভা
KMC: কলকাতা পুরসভা এলাকায় সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম লিখতেই হবে বাংলাতেও - উদ্যোগ কেএমসি-র

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in