শমীকের আশ্বাসেও কাজ হয়নি; আকাদেমির গেরুয়া রং বদলে সাদা করে দিলেন নাট্যকর্মীরাই

People's Reporter: ১২ জুলাই আকাদেমি অফ ফাইন আর্টসের মূল গেটের পাশের টিকিট কাউন্টারে গেরুয়া রং করে দেওয়া হয়। নাট্যকর্মীরা ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে চিঠি দেন শমীক ভট্টাচার্যকে। তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।
আকাদেমিতে ফের রং বদল
আকাদেমিতে ফের রং বদলছবি, ঘটনার ভিডিও থেকে স্ক্রিনশট
Published on

রাজ্যে সরকার পরিবর্তনের পর রং বদলে দেওয়া হয়েছিল আকাদেমি অফ ফাইন আর্টসের একাংশের। যা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন নাট্য ও সংস্কৃতি কর্মীরা। অভিযোগ নিয়ে দ্বারস্থ হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর। যিনি পুরো বিষয়টি দেখার আশ্বাস দিয়েছিলেন। যদিও তারপর বেশ কিছুদিন কেটে গেলেও কোনও ব্যবস্থা না হওয়ায় এবার নাট্যকর্মীরাই হাত লাগিয়ে গেরুয়ার বদলে সাদা রং করে দিলেন ওই দেওয়ালে।

গত ১২ জুলাই আকাদেমি অফ ফাইন আর্টসের মূল গেটের পাশের টিকিট কাউন্টারে গেরুয়া রং করে দেওয়া হয়। নাট্যকর্মীরা ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে চিঠি দেন শমীক ভট্টাচার্যকে এবং তাঁর সঙ্গে সাক্ষাৎও করেন। ওই ঘটনার পর বিজেপি রাজ্য সভাপতির কাছে নাট্য কর্মীরা গেলে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিলেন। যদিও তারপরেও বেশ কিছুদিন কেটে গেলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। মঙ্গলবার এই ভবনের গেরুয়া রং নিজেরাই বদলে দিলেন নাট্যকর্মী ও কলাকুশলীরা।

এদিন গেরুয়া থেকে সাদা রং করার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নাট্য পরিচালক ও অভিনেতা চন্দন সেন, প্রাক্তন সাংসদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অভিনেতা বিমল চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিনের ঘটনা প্রসঙ্গে চন্দন সেন বলেন, কেউ কেউ বলেছেন আগে লাল রং ছিল। কোনওদিনই এখানে লাল রং ছিল না। টেরাকোটার রং ছিল। এর কোনও রং নেই। তাই সাদা করা হল।

বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, শিল্প, সংস্কৃতি, সভ্যতার সঙ্গে রঙের কোনও সম্পর্ক নেই। পনেরো দিনের মধ্যে রং ফিরিয়ে দেওয়ায় আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু কোনও পদক্ষেপ না হওয়ায় শিল্পীরা নিজেরাই রং বদলে দিয়েছেন।

এদিনই নাট্যকর্মী শুভঙ্কর সেনশর্মাকে নিয়ে এক প্রতিবাদ কর্মসূচীর ডাক দেওয়া হয়েছিল আকাদেমি অফ ফাইন আর্টসের সামনে। সম্প্রতি ওই নাট্যকর্মীকে পোশাকের অজুহাতে প্রহার করা হয়েছিল। তারই প্রতিবাদে এদিন আকাদেমির সামনে শিল্পী ও নাট্যকর্মীরা সমবেত হয়েছিলেন।

আকাদেমিতে ফের রং বদল
Prakash Raj: 'এই কেন্দ্রেই জন্মেছি, এখানেই থাকি' - এসআইআরে নাম বাদ পড়ার অভিযোগ জানালেন প্রকাশ রাজ
আকাদেমিতে ফের রং বদল
Prakash Raj: লোকসভার আগে বিজেপিতে প্রকাশ রাজ! ভাইরাল পোস্ট নিয়ে কী জবাব দিলেন অভিনেতা?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in