

পানিহাটি কেন্দ্রে আর জি কর কাণ্ডের নির্যাতিতার মা-কেই প্রার্থী করল বিজেপি। বুধবার বিজেপির ঘোষিত প্রার্থী তালিকা থেকে একথা জানা গেছে।
রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বুধবার সন্ধ্যায় আরও ১৯টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে পানিহাটি কেন্দ্রের নামও আছে। যেমনটা জল্পনা ছিল তেমনটাই সত্যি হল। পানিহাটি কেন্দ্রে বিজেপির প্রার্থী আর জি কর হাসপাতালে ধর্ষণ এবং খুন হওয়া তরুণী চিকিৎসকের মা। এর আগে তিনি নিজেই জানিয়েছিলেন, বিজেপির টিকিটে ভোটে লড়তে চান তিনি। সম্প্রতি তিনি এবং তাঁর স্বামী অর্থাৎ, নির্যাতিতার বাবা বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে যোগও দেন। উল্লেখ্য, এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত এবং তৃণমূলের টিকিটে লড়ছেন বিদায়ী বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ।
যে ১৯টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়েছে আজ সেগুলি হল –
কোচবিহার দক্ষিণ - রথীন্দ্রনাথ বসু
রায়গঞ্জ - দীনেশ সরকার
ইসলামপুর - চিরঞ্জিৎ রায়
হেমতাবাদ - হরিপদ বর্মণ
ইংরেজ বাজার - অম্লান ভাদুড়ি
শান্তিপুর - স্বপন দাস
পানিহাটি – রত্না দেবনাথ
হাওড়া মধ্য - বিপ্লব মণ্ডল
উত্তরপাড়া - দীপাঞ্জন চক্রবর্তী
সিঙ্গুর - অরূপকুমার দাস
চন্দননগর - দীপাঞ্জনকুমার গুহ
চুঁচুড়া - সুবীর নাগ
হরিপাল - মধুমিতা ঘোষ
তমলুক - হরেকৃষ্ণ বেরা
মেদিনীপুর - শঙ্কর গুছাইত
পূর্বস্থলী দক্ষিণ - প্রাণকৃষ্ণ তপাদার
কাটোয়া - কৃষ্ণ ঘোষ
সাঁইথিয়া - কৃষ্ণকান্ত সাহা
নলহাটি - অনিল সিংহ
উল্লেখ্য, আগামী ২৩ এবং ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনে দুই দফায় ভোটগ্রহণ হবে। ভোটের ফল জানা যাবে ৪ মে। বিজেপি তিন দফায় মোট ২৭৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। এখনও ১৯টি আসনে প্রার্থী ঘোষণা বাকি আছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন