Zomato: অনলাইনে খাবার কেনার খরচ আরও বাড়ল, 'প্ল্যাটফর্ম ফি' বৃদ্ধি জোমাটোয়, ৩১ মাসে ৬৪৫% বেড়েছে ফি

People's Reporter: ৩১ মাসে জোমাটোর প্ল্যাটফর্ম ফি ৬৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের আগস্ট মাসে জোমাটো প্রথম প্ল্যাটফর্ম ফি নেওয়া শুরু করে। সেই সময় প্রতি অর্ডারের জন্য ২ টাকা করে ফি নেওয়া হতো।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিসংগৃহীত
Published on

আরও 'প্ল্যাটফর্ম ফি' বাড়াল খাবার সরবরাহকারী অ্যাপ জোমাটো (Zomato)। ২ টাকা বাড়ানো হয়েছে 'প্ল্যাটফর্ম ফি'। শুক্রবার অ্যাপটিতে প্রদর্শিত তথ্য অনুযায়ী, এখন থেকে প্রতি অর্ডার পিছু ১৪.৯০ টাকা দিতে হবে, অর্থাৎ প্রায় ১৫ টাকা। এর আগে সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বরে প্ল্যাটফর্ম ফি বাড়ানো হয়েছিল।

পিটিআই (PTI)-এর প্রতিবেদন অনুযায়ী, প্ল্যাটফর্ম ফি বৃদ্ধির এই সিদ্ধান্তটি সর্বভারতীয় পর্যায়ে কার্যকর হয়েছে। অর্থাৎ যেখানে যেখানে জোমাটোর পরিষেবা চালু আছে, সেই সব জায়গাতেই কার্যকর হবে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গ্যাসের সঙ্কট দেখা দিয়েছে। জ্বালানির খরচ বেড়ে যাওয়ায় প্ল্যাটফর্ম ফি বাড়ানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের আগস্ট মাসে জোমাটো প্রথম প্ল্যাটফর্ম ফি নেওয়া শুরু করে। সেই সময় প্রতি অর্ডারের জন্য ২ টাকা করে ফি নেওয়া হতো। তখন থেকে এখন পর্যন্ত — গত ৩১ মাসে — জোমাটোর প্ল্যাটফর্ম ফি ৬৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে খাবারের মূল দাম অপরিবর্তিত থাকলেও, গ্রাহকদের খাবার অর্ডার করার সামগ্রিক খরচ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

২০২৪-এর শুরুতে প্রথম প্ল্যাটফর্ম ফি বাড়ানো হয়। ২ টাকা থেকে ৪ টাকা করা হয়। এরপর এপ্রিলে ৫ টাকা এবং তিন মাসের মধ্যে ৬ টাকা করা হয়। তার দু’মাসের মধ্যে অক্টোবরে একেবারে ৪ টাকা বাড়িয়ে ১০ টাকা করা হয় ফি। কারণ হিসেবে দিওয়ালির সময় গ্রাহকদের চাহিদার কথা উল্লেখ করা হয়। এরপর একেবারে একবছর পর ২০২৫ সালের সেপ্টেম্বরে বেড়ে হয় ১২ টাকা ৫০ পয়সা। এবার তা হল ১৪ টাকা ৯০ পয়সা।

সংশ্লিষ্ট মহলের মতে, ক্রেতার খরচের এখানেই শেষ নয়। এর সঙ্গে আলাদা জিএসটি বসবে বলে মনে করছেন তাঁরা।

উল্লেখ্য, প্ল্যাটফর্ম ফি হল অ্যাপ বা ডিজিটাল প্ল্যাটফর্ম কিংবা অনলাইনে পরিষেবা প্রদানকারীর প্রযুক্তি বা পরিষেবা ব্যবহার করার জন্য ধার্য ফি। এই সাম্প্রতিক মূল্যবৃদ্ধি কেবল Zomato-তেই নয়, বরং Swiggy এবং Magicpin-এর মতো অন্যান্য ফুড ডেলিভারি অ্যাপেও লক্ষ্য করা যাচ্ছে। Swiggy প্ল্যাটফর্ম ফি নেয় ১৪ টাকা ৯৯ পয়সা এবং Magicpin নেয় ১৪ টাকা ২০ পয়সা। এর ফলে লক্ষ লক্ষ ভারতীয়ের কাছে এই সুবিধাটি ক্রমশ ব্যয়বহুল হয়ে উঠছে।

প্রতীকী ছবি
Boycott ChatGPT: মাত্র কয়েকদিনে চ্যাটজিপিটি ব্যবহার ছাড়লেন ২৫ লক্ষ ব্যবহারকারী - নেপথ্যে কারণ কী?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in