Tripura: এসআইআর-কে ব্যবহার করে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে চাইছে বিজেপি - মাণিক সরকার

People's Reporter: মাণিক সরকার বলেন, বিজেপি জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে ফ্যাসিবাদি শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রের পতন ঘটানোর পরিকল্পনা করছে বিজেপি।
মাণিক সরকার
মাণিক সরকারছবি সিপিআইএম ত্রিপুরা ফেসবুক পেজ থেকে সংগৃহীত
Published on

বিজেপি অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকার চেষ্টায় ভোটার তালিকার নিবিড় সংশোধনকে (Special Intensive Revision - SIR) ব্যবহার করে নিজেদের পছন্দের ভোটার তালিকা তৈরি করছে। চাঞ্চল্যকর এই অভিযোগ করেছেন বর্ষীয়ান সিপিআইএম নেতা ও ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মাণিক সরকার। গত ২ জুলাই ত্রিপুরার ধলাই জেলার চাইংলেংটায় এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি এই দাবি করেন।

জনসভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, শাসক দলের প্রধান উদ্দেশ্য হল প্রান্তিক মানুষ, শ্রমজীবী, অর্থনৈতিকভাবে দুর্বল জনগোষ্ঠী এবং মুসলিমদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা। কারণ ওদের ধারণা, এঁরা ওদের বিরুদ্ধে ভোট দিতে পারে। তিনি আরও অভিযোগ করেন যে, পশ্চিমবঙ্গ, আসাম, বিহারে এই একই প্রচেষ্টা দেখা গেছে। যেখানে এসআইআর-এর মাধ্যমে বৈধ ভোটারদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

মাণিক সরকার বলেন, বিজেপি জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে ফ্যাসিবাদি শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রের পতন ঘটানোর পরিকল্পনা করছে বিজেপি। অন্যান্য রাজ্যের মত ত্রিপুরাতেও একই ধরণের তৎপরতা চলছে। তাঁর অভিযোগ, বিজেপি প্রকৃত নির্বাচকদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করছে।

প্রবীণ সিপিআইএম নেতার মতে, ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। পরিকল্পিতভাবে হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চলছে। তিনি আরও বলেন, টিপ্রা মোথা পার্টি যদি ২০২৩-এর নির্বাচনে গোপনে বিজেপিকে সমর্থন না দিত তাহলে সেবারই ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপি পরাজিত হত।

মাণিক সরকার
CPIM: ৪ জুলাই রাজ্য জুড়ে উচ্ছেদ বিরোধী প্রতিবাদ; কাজ তৈরির বদলে বেকার তৈরি করছে সরকার - মহঃ সেলিম
মাণিক সরকার
Passport: SIR-এ নাম বাতিলে পাসপোর্ট নবীকরণ কীভাবে আটকায়? বিদেশমন্ত্রীকে চিঠি CPIM সাংসদ জন ব্রিটাসের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in