Raghav Chadha: নীতিন নবিনের হাত ধরে বিজেপিতে যোগ রাঘব চাড্ডার, সঙ্গী অশোক মিত্তল এবং সন্দীপ পাঠক

People's Reporter: রাঘব চাড্ডার সাথে অশোক মিত্তল এবং সন্দীপ পাঠক বিজেপিতে যোগ দিলেও বাকি চারজনকে এদিন লক্ষ্য করা যায়নি। তাঁরা পরে বিজেপিতে যোগ দেবেন বলে জানা গেছে।
(বাম দিক থেকে) সন্দীপ পাঠক, অশোক মিত্তল, নীতিন এবং রাঘব চাড্ডানবিনে
(বাম দিক থেকে) সন্দীপ পাঠক, অশোক মিত্তল, নীতিন এবং রাঘব চাড্ডানবিনে ছবি সংগৃহীত
Published on

আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন রাঘব চাড্ডা। এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে দলের সভাপতি নীতিন নবিনের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তিনি। তাঁর সাথে ছিলেন আরও দুই সাংসদ - অশোক মিত্তল এবং সন্দীপ পাঠক।

আজ বিকেলেই সাংবাদিক সম্মেলন করে আম আদমি পার্টি ছাড়ার ঘোষণা করেছিলেন ৩৭ বছরের রাঘব চাড্ডা। তাঁর সাথে সম্মেলনে উপস্থিত ছিলেন অশোক মিত্তল এবং সন্দীপ পাঠকও। তবে চাড্ডা জানিয়েছিলেন, মোট সাত জন রাজ্যসভার সাংসদ আপ ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন। চাড্ডা ছাড়া বাকি ছয় জন হলেন - স্বাতী মালিওয়াল, হরভজন সিং (প্রাক্তন ক্রিকেটার), অশোক মিত্তাল, সন্দীপ পাঠক, বিক্রম সাহানি এবং রাজিন্দর গুপ্তা।

রাঘব চাড্ডার সাথে অশোক মিত্তল এবং সন্দীপ পাঠক বিজেপিতে যোগ দিলেও বাকি চারজনকে এদিন লক্ষ্য করা যায়নি। তাঁরা পরে বিজেপিতে যোগ দেবেন বলে জানা গেছে।

বিজেপির দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে নীতিন নবিনের কাছ থেকে ফুলের তোড়া গ্রহণ করেন এবং মিষ্টি মুখ করেন চাড্ডারা।  

২০২২ সালে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন রাঘব চাড্ডা। দেশের কনিষ্ঠতম সাংসদের তকমা পেয়েছিলেন তিনি।

(বাম দিক থেকে) সন্দীপ পাঠক, অশোক মিত্তল, নীতিন এবং রাঘব চাড্ডানবিনে
Raghav Chadha: ৭ সাংসদ নিয়ে আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যাওয়ার ঘোষণা রাঘব চাড্ডার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in