Pushkar: 'ফ্রি প্যালেস্টাইন' স্টিকার কেন? পুস্করে দুই ব্রিটিশ নাগরিককে ভারত ছাড়ার নির্দেশ

People's Reporter: সিআইডি জানিয়েছে, এক্ষেত্রে ট্যুরিস্ট ভিসার নিয়ম লঙ্ঘিত হয়েছে। ট্যুরিস্ট ভিসার নিয়মে ঘুরতে এসে কোনও রাজনৈতিক কার্যকলাপে যুক্ত হওয়া যায় না। দুই ব্রিটিশ নাগরিক ভিসা নীতি লঙ্ঘন করেছেন।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত
Published on

দুই ব্রিটিশ নাগরিককে ভারত ছাড়ার নির্দেশ দিল রাজস্থান পুলিশের সিআইডি (Criminal Investigation Department – CID)। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, গত কয়েকদিন ধরে তাঁরা পুষ্করের বিভিন্ন জায়গায় ‘ফ্রি প্যালেস্টাইন, বয়কট ইজরায়েল’ (Free Palestine, Boycott Israel) স্টিকার সাঁটাচ্ছিলেন। যা তাঁদের ট্যুরিস্ট ভিসার শর্ত অনুযায়ী তাঁরা করতে পারেন না।

ঘটনা প্রসঙ্গে রাজস্থান পুলিশের সিআইডি জানিয়েছে, গত ২১ জানুয়ারি প্রথম বিষয়টি তাদের নজরে আসে। ওই সময়েই শহরের বিভিন্ন জায়গায় ‘ফ্রি প্যালেস্টাইন, বয়কট ইজরায়েল’ স্টিকার দেখা যায়। এরপরেই সিআইডি-র একটি দল বিষয়টির তদন্ত শুরু করে। তদন্ত থেকে দেখা যায়, ট্যুরিস্ট ভিসায় ভারত ঘুরতে আসা দুই ব্রিটিশ নাগরিক পুস্কর শহরের বিভিন্ন জায়গায় এই স্টিকার সাঁটাচ্ছেন।

সিআইডি জানিয়েছে, তাঁদের এই কাজে সরাসরি ট্যুরিস্ট ভিসার নিয়ম লঙ্ঘিত হয়েছে। ট্যুরিস্ট ভিসার নিয়ম অনুসারে ঘুরতে এসে কোনও রাজনৈতিক কার্যকলাপে যুক্ত হওয়া যায় না। সিআইডি-র অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ মীনা জানিয়েছেন, এই কাজে যুক্ত হয়ে দুই ব্রিটিশ নাগরিক ভিসা নীতি লঙ্ঘন করেছেন। তাই তাঁদের ভারত ছেড়ে যেতে বলা হয়েছে। অভিবাসন ও বিদেশি আইন ২০২৫-এর অধীনে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাঁদের ভারত ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে।

সিআইডি-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার নিয়ে তাদের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। স্বতঃপ্রণোদিতভাবেই তারা এই ঘটনার তদন্ত করেছেন। যেহেতু এই শহরে বিদেশীদের আনাগোনা অনেক বেশি, তাই পুলিশের পক্ষ থেকে এই ধরণের বিষয়গুলিতে কড়া নজরদারি চালানো হয়। অভিযুক্তদের খুঁজে বের করার পরে শহরের বিভিন্ন স্থান থেকে ‘ফ্রি প্যালেস্টাইন, বয়কট ইজরায়েল’ স্টিকার সরিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ভারতের জনপ্রিয় স্থানের মধ্যে পুষ্করের নাম আছে। রাজস্থানের এই শহরে প্রতি বছর বহু বিদেশী ভ্রমণ করতে আসেন। যার মধ্যে ইজরায়েল থেকেও বহু মানুষ এখানে আসেন।

ছবি প্রতীকী
Jhumpa Lahiri: প্যালেস্টাইন ইস্যুতে নিউইয়র্ক মিউজিয়ামের পুরস্কার প্রত্যাখান ঝুম্পা লাহিড়ীর
ছবি প্রতীকী
Palestine: প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চলেছে পর্তুগাল, তালিকায় আরও বহু দেশ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in