মত্ত অবস্থায় বিমানে উঠেছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী? খতিয়ে দেখার নির্দেশ কেন্দ্রীয় মন্ত্রীর

এ প্রসঙ্গে মঙ্গলবার কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন এই বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। মানের বিরুদ্ধে সমস্ত অভিযোগ খতিয়ে দেখবেন তিনি।
ভগবন্ত সিং মান
ভগবন্ত সিং মানফাইল চিত্র - সংগৃহীত
Published on: 

মদ্যপ অবস্থায় বিমানে উঠেছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান! এমনই অভিযোগ উঠলো আপ নেতার বিরুদ্ধে। যার জেরে ফ্রাঙ্কফ্রুট বিমান বন্দরে দিল্লিগামী এক বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে তাঁকে। এই অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত এখন পাঞ্জাব এবং জাতীয় রাজনীতি।

এ প্রসঙ্গে মঙ্গলবার কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন এই বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। মানের বিরুদ্ধে সমস্ত অভিযোগ খতিয়ে দেখবেন তিনি।

সোমবার শিরোমনি আকালি দলের (এসএডি) প্রধান সুখবীর সিং বাদল অভিযোগ করেন, মদ্যপ অবস্থায় ছিলেন ভগবন্ত সিং। সেই কারণে তাঁকে লুফতহানসার একটি ফ্লাইট থেকে ফ্রাঙ্কফ্রুট বিমান বন্দরে নামিয়ে দেওয়া হয়। এই কারণে চার ঘণ্টা বিলম্বে হয় বিমানটির। জার্মান বিমান সংস্থাটি পরে এই বিষয়ে একটি বিবৃতিও জারি করে, যেখানে বিলম্বের কথা উল্লেখ থাকলেও মানের প্রসঙ্গে কিছু ছিল না।

এই প্রসঙ্গে মঙ্গলবার সাংবাদিকদের সামনে সিন্ধিয়া বলেন, "আন্তর্জাতিক ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার সত্যতা যাচাই করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ভগবন্তের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ রয়েছে, তা নির্ভর করছে লুফতহানসার দেওয়া তথ্যের উপর। আমার কাছে যে অনুরোধ করা হয়েছে তার ভিত্তিতে আমি অবশ্যই বিষয়টি খতিয়ে দেখব।"

যদিও বিরোধীদের এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আম আদমি পার্টি। তাঁদের দাবি, পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে অপমান করতেই এই সমস্ত মিথ্যে ছড়ানো হচ্ছে।

ভগবন্ত সিং মান
কৃষি সংকট মোকাবিলায় আপনি ব্যর্থ, বাধ্য হচ্ছি আত্মহত্যায় - মোদীকে চিঠি লিখে আত্মঘাতী কৃষক

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in