রাস্তা থেকে আওয়াজ তোলার ডাক দিলেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন - আইসা (All India Students' Association - AISA) সভাপতি নেহা বোরা (Neha Bora)। নালসার ইউনিভার্সিটি অফ ল-এর (Nalsar University of Law, Hyderabad) সাম্প্রতিক ঘটনা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রবিবার একথা বলেন নেহা বোরা। তিনি দেশের সমস্ত বিরোধী দলগুলিকে ছাত্ররা যে আওয়াজ তুলছে তার পক্ষে সংহতি জানানোর আহ্বান জানান।
রবিবার আইসা নেত্রী বলেন, দেশের রাস্তায় রাস্তায় মানুষ ইতিমধ্যেই যেভাবে প্রতিবাদে সোচ্চার হয়েছে, সাংসদদেরও উচিত সংসদে সেই সুর তুলে ধরা। এটা খুবই আশার যে দিল্লীর যন্তর মন্তরে আন্দোলনের সময় দেশের বিরোধী দলগুলি তথা ইন্ডিয়া মঞ্চের অন্তর্গত দলগুলি সেই কাজই করেছে।
তিনি আরও বলেন, কিন্তু দেশের সব বিরোধী দলের কাছে আমাদের আবেদন, ছাত্র সমাজ যে দাবি তুলে ধরছে, বিশেষ করে নালসার ইউনিভার্সিটি অফ ল-এর ছাত্রছাত্রীরা কিংবা ঝাড়খণ্ডের ছাত্র ছাত্রীরা অথবা ইংরেজি ও বিদেশি ভাষা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে প্রতিবাদ জানাচ্ছে তার পাশেও দাঁড়ান, তাঁদের প্রতি সংহতি প্রকাশ করুন।
নিট পরীক্ষা ফাঁসের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে ককরোচ জনতা পার্টি, এসএফআই, এআইএসএফ, আইসার আন্দোলনের পর গত ২৫ জুলাই থেকে আন্দোলনে নেমেছেন ঝাড়খন্ডের ছাত্ররা। জেপিএসসি – যে এসএসসি সংস্কার মঞ্চের ডাকে নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদ জানাচ্ছেন।
এই আবহেই নালসার ইউনিভার্সিটি অফ ল-এর ছাত্রছাত্রীরা সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণের বিরোধিতা করে। যার জেরে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মনন কুমার মিশ্র ছাত্রছাত্রীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। যদিও পরবর্তী সময়ে প্রবল সমালোচনার মুখে পড়ে তিনি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন এবং ছাত্রছাত্রীদের সংগঠিত চাপের মুখে তাঁদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন