দলিত নিগ্রহের প্রতিবাদে পুলিশের অনুমতি ছাড়া মিছিল, তিন মাসের জেল হেফাজত জিগনেশ মেভানীর

এর আগে নাথুরাম গডসে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গুজরাট হিংসা নিয়ে টুইট করার অপরাধে গত ২০ এপ্রিল গুজরাট থেকে মেভানীকে গ্রেপ্তার করেছিল আসাম পুলিশ।
জিগনেশ মেভানী
জিগনেশ মেভানীফাইল চিত্র - সংগৃহীত
Published on

২০১৭ সালে গুজরাটের উনায় দলিতদের উপর অত্যাচারের প্রতিবাদে সহযোগীদের নিয়ে পুলিশি অনুমতি ছাড়াই "আজাদি মিছিল" করেছিলেন জিগনেশ মেভানী। বৃহস্পতিবার সেই অপরাধেই তাঁকে গ্রেপ্তার করল গুজরাট পুলিশ। তিন মাসের জেল হেফাজত দেওয়া হয়েছে গুজরাটের এই দলিত বিধায়ককে।

আরও জানা গেছে, পুলিশের অনুমতি ছাড়া মিছিল করার অপরাধে কংগ্রেস নেতা জিগনেশের সহযোগী সৌরভ পারমার, রেশমা পটেল-সহ আরও ন’জনকেও একই অপরাধের জন্য শাস্তি দিয়েছে গুজরাতের মেহসানা আদালত। দোষীদের প্রত্যেকের এক হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে নাথুরাম গডসে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গুজরাট হিংসা নিয়ে টুইট করার অপরাধে গত ২০ এপ্রিল গুজরাট থেকে মেভানীকে গ্রেপ্তার করেছিল আসাম পুলিশ। অসম পুলিশের এক মহিলা কনস্টেবলের সঙ্গে অশালীন আচরণ করেছেন বলেও অভিযোগ আনা হয়েছিল। কিন্তু জিগনেশের জামিন মঞ্জুর করে বরপেটার দায়রা আদালত। বিচারপতি অপরেশ চক্রবর্তী বলেছিলেন ওই মামলা মিথ্যা।

গুজরাতের উনায় দলিতদের উপর অত্যাচারের ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে ২০১৭ সালে মেহসানা থেকে বানসকাঁটা পর্যন্ত ‘আজাদি মিছিল’ করেছিল ‘রাষ্ট্রীয় দলিত অধিকার মঞ্চ’। সংগঠনের নেতা হিসেবে ওই কর্মসূচিতে হাজির ছিলেন জিগনেশ। কংগ্রেস নেতাদের অভিযোগ, এসব করে সুপরিকল্পিত ভাবেই ‘রাজনৈতিক প্রতিহিংসা’ মেটাতে চাইছে বিজেপি।

প্রসঙ্গত, মঙ্গলবার জিগনেশ অভিযোগ করেছিলেন, গুজরাটের বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে বলে প্রধানমন্ত্রীর দফতর, গুজরাত ও অসমের বিজেপির সরকার তাঁর বিরুদ্ধে ‘মিলিত ষড়যন্ত্র’ করছে।

জিগনেশ মেভানী
Jignesh Mevani: দলিতদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে গুজরাট অচল করার হুঁশিয়ারি জিগনেশের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in