UP: ৭৫ বছর বয়সী বৃদ্ধের মুখে কালি মাখিয়ে জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গ্রামে, বাধ্য করা হল থুতু চাটতে

People's Reporter: প্রথমে ওই বৃদ্ধের মুখে কালি মাখানো হয়। গলায় জুতোর মালা পরিয়ে দেয়। এরপর তাকে দড়ি দিয়ে বেঁধে পুরো গ্রামে ঘোরানো হয়। এখানেই শেষ নয়, এরপর সেই বৃদ্ধকে নিজের থুতু চাটতে বাধ্য করা হয়।
হেনস্থা করা হচ্ছে বৃদ্ধকে
হেনস্থা করা হচ্ছে বৃদ্ধকেছবি সংগৃহীত
Published on

ফের এক অমানবিক ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশ। এবার এক ৭৫ বছর বয়সী বৃদ্ধকে হেনস্তা করে, মুখ কালি লাগিয়ে, জুতোর মালা পড়িয়ে থুতু চাটতে বাধ্য করল উন্মত্ত জনতা।

এই অমানবিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলার গোলহাউড়া থানার অন্তর্গত তিঘরা গ্রামে। নির্যাতিত বৃদ্ধর নাম মহব্বত আলী, তিনি তিঘরা গ্রামেরই বাসিন্দা। শুক্রবার এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। স্থানীয় থানায় অভিযোগ করা হলে পুলিশ ব্যবস্থা নিয়েছে।

স্থানীয় সূত্রের খবর, ওই বৃদ্ধকে গ্রামের এক মহিলার সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল। অভিযোগ ছিল তিনি খারাপ ইঙ্গিত করছিলেন মহিলাটির সঙ্গে কথা বলার সময়। এরপর, স্থানীয় কিছু মানুষ এসে প্রথমে ওই বৃদ্ধকে আটক করে তার মুখে কালি মাখায়। গলায় জুতোর মালা পরিয়ে দেয়। এরপর তাকে দড়ি দিয়ে বেঁধে পুরো গ্রামে ঘোরানো হয়। এখানেই শেষ নয়, এরপর সেই বৃদ্ধকে নিজের থুতু চাটতে বাধ্য করা হয়।

বৃদ্ধটি পুলিশে অভিযোগ দায়ের করার পর, পুলিশ তদন্ত শুরু করে। ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা আপাতত পুলিশ হেফাজতে। পুলিশ জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে যথাযত আইনী ব্যবস্থা নেওয়া হবে।  

হেনস্থা করা হচ্ছে বৃদ্ধকে
UP Horror: টাকা ফেরত না পাওয়ায় মহিলাকে ধর্ষণের পর সিগারেট দিয়ে মুখ পুড়িয়ে কুঠার দিয়ে খুন

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in