Dr Narendra Dabholkar: ডঃ নরেন্দ্র দাভোলকর হত্যাকান্ডের আরও এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীর জামিন

People's Reporter: এই নিয়ে এই হত্যাকান্ডের দ্বিতীয় সাজাপ্রাপ্ত আসামী জামিন পেল। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে এই হত্যাকান্ডে যুক্ত এবং সাজাপ্রাপ্ত শারদ ভাউসাহেব কালাসকারকেও জামিন দেওয়া হয়েছিল।
ডঃ নরেন্দ্র দাভোলকর
ডঃ নরেন্দ্র দাভোলকরফাইল ছবি সংগৃহীত
Published on

জামিন পেয়ে গেলেন নরেন্দ্র দাভোলকর মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শচীন আন্দুরে। মঙ্গলবার বোম্বে হাইকোর্ট নরেন্দ্র দাভোলকর হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদন্ডের সাজাপ্রাপ্ত শচীন আন্দুরের জামিন মঞ্জুর করেছে। এই নিয়ে এই হত্যাকান্ডের দ্বিতীয় সাজাপ্রাপ্ত আসামী জামিন পেল। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে এই হত্যাকান্ডে যুক্ত এবং সাজাপ্রাপ্ত শারদ ভাউসাহেব কালাসকারকেও জামিন দেওয়া হয়েছিল।

মঙ্গলবার বম্বে হাইকোর্টে বিচারপতি সারং কোটওয়াল এবং বিচারপতি রঞ্জিত সিং ভোঁসলের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই জামিন মঞ্জুর করেছে। পুনের সেশনস কোর্টের দেওয়া সাজার বিরুদ্ধে ২০২৪ সালের মে মাসে আপিল করেছিলেন শচীন আন্দুরে। সেই আপিলের ভিত্তিতেই জামিন দেওয়া হয়েছে শচীন আন্দুরেকে।

এর আগে ২০২৪ সালের মে মাসে সমাজকর্মী নরেন্দ্র দাভোলকর হত্যা মামলায় মূল অভিযুক্ত সহ ৩ অভিযুক্তকে বেকসুর খালাস করে বিশেষ দায়রা আদালত। অন্য দুই অভিযুক্তকে যাবজ্জীবন কারদণ্ড সহ ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন অ্যাডিশনাল সেশন জাজ।

সেই নির্দেশ বিচারক পি পি যাদব জানিয়েছিলেন, তদন্তে শচীন আন্দুরে এবং শারদ ভাউসাহেব কালাসকারকেও বিরুদ্ধে হত্যা এবং ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বাকি ৩ অভিযুক্ত ডঃ বীরেন্দ্র সিং তাওড়ে, সঞ্জীব পুনালেকার এবং বিক্রম ভাভেকে প্রমাণের অভাবে বেকসুর খালাস করা হলো।

২০১৩ সালের ২০ আগস্ট প্রাতঃভ্রমণে গেছিলেন ডঃ নরেন্দ্র দাভোলকর। সেই সময় পুণের ওমকারেশ্বর মন্দির অঞ্চলে দুই অজ্ঞাতপরিচয় মোটর সাইকেল আরোহী তাঁকে গুলি করে হত্যা করে। আততায়ীদের গুলিতে লুটিয়ে পড়েন মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতির (MANS) কর্ণধার, ৬৭ বছর বয়সী দাভোলকর। একটি দক্ষিণপন্থী গোষ্ঠীর সদস্যরা তাঁকে খুন করে বলে অভিযোগ করা হয়।

২০১৬ সালে সেপ্টেম্বর মাসে সিবিআই তাওড়ের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে এবং দাবি করে যে তিনি দভোলকরকে হত্যা করার ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী ছিলেন। ২০২১ সালে পুণে আদালত এই হত্যাকান্ডের মূল চক্রী হিসেবে বীরেন্দ্র সিং তাওড়েকে অভিযুক্ত করে। ডঃ বীরেন্দ্র সিং তাওড়ে, শচীন আন্দুরে, শারদ কালস্কর এবং বিক্রম ভাবের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির এবং ইউএপিএর অধীনে হত্যা, হত্যার ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়। পঞ্চম অভিযুক্ত, আইনজীবী সঞ্জীব পুনালেকরের বিরুদ্ধে প্রমাণ লোপ করার অভিযোগ আনা হয়।

নরেন্দ্র দাভোলকরের মেয়ে মুক্তা দাভোলকর এই প্রসঙ্গে ২০২৩ সালে জানিয়েছিলেন, ‘১০ বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত যুক্তিবাদী নরেন্দ্র দাভোলকরের হত্যার ঘটনায় অভিযুক্ত মূল চক্রীকে গ্রেপ্তার করা যায়নি। যদিও আমি আশা রাখি বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ হবে।”

উল্লেখযোগ্যভাবে অন্ধবিশ্বাস বিরোধী যুক্তিবাদী নরেন্দ্র দাভোলকরকে হত্যা করা হয় ২০১৩ সালের ২০ আগস্ট। এরপরেই ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি হত্যা করা হয় সিপিআই নেতা তথা আর এক যুক্তিবাদী গোবিন্দ পানসারেকে এবং ২০১৫ সালের ৫ সেপ্টেম্বর খুন করা হয় যুক্তিবাদী এম এম কালবুরগিকে। ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর খুন হন সাংবাদিক গৌরী লঙ্কেশ। এই সমস্ত হত্যার পিছনে উগ্র হিন্দুত্ববাদীদের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

ডঃ নরেন্দ্র দাভোলকর
Dr Narendra Dabholkar: যুক্তিবাদী নরেন্দ্র দাভোলকর হত্যার ১০ বছর - মূল অভিযুক্ত এখনও অধরাই
ডঃ নরেন্দ্র দাভোলকর
Dr Narendra Dabholkar: দাভোলকর হত্যার ১২ বছর, আজ তাঁর স্মৃতিতে 'জাতীয় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিবস'

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in