মে মাসের শেষের দিকেই বঙ্গোপসাগর উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'শক্তি'! সতর্ক করলেন আবহাওয়াবিদ

People's Reporter: আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ নিজের ফেসবুক পেজে জানিয়েছেন, আগামী ২৩ থেকে ২৮ মে’র মধ্যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি প্রতীকী ছবি - সৌজন্যে উইকিপিডিয়া
Published on

চলতি মাসেই ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি রাজ্যে। তেমনই পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তিনি তাঁর নিজের ফেসবুক পেজে জানিয়েছেন, আগামী ২৩ থেকে ২৮ মে’র মধ্যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে। যার নাম হতে পারে ‘শক্তি’। শ্রীলঙ্কার দেওয়া এই নাম।

তিনি আরও জানিয়েছেন, ২৪ থেকে ২৬ মে’র মধ্যে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে উপকূলে। ল্যান্ডফলের সম্ভাব্য অঞ্চল হিসেবে চিহ্নিত করেছেন ভারতের ওড়িশার উপকূল থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল। এর জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা এলাকা বলে জানান পলাশ।

আবহাওয়াবিদ পলাশের এই সতর্কবার্তাটি নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর (BMD)। বাংলাদেশের ওয়েদার অবজারভেশন টিম (BWOT) জানিয়েছে, ১৬ থেকে ১৮ মে’র মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যেটি ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এর নাম হবে ‘শক্তি’। এটি বাংলাদেশের দিকে অগ্রসর হলে উপকূলীয় অঞ্চলে ঝড়, ভারী বর্ষা ও জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

তবে আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (RMC) –এর পক্ষ থেকে এনিয়ে তেমন কোনও আগাম সতর্কতা জারি করা হয়নি। আরএমসি সূত্রের খবর, ১৬ থেকে ২২ মে’র মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। কিন্তু তা আদৌ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, হলেও সেটা বিস্তৃতি কতদূর হবে, তা নিয়ে কিছু জানানো হয়নি। তবে পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পুরো বিষয়টি পর্যালোচনা করছে আবহাওয়া দপ্তর। আরএমসি জানিয়েছে, আগামী তিন থেকে চারদিনের মধ্যে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।  

প্রতীকী ছবি
BJP: 'অপারেশন সিঁদুর'-কে হাতিয়ার করে দেশজুড়ে প্রচারাভিযানের পরিকল্পনা বিজেপির!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in