কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না; বাংলায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটই লক্ষ্য - জ্ঞানেশ কুমার

People's Reporter: জ্ঞানেশ কুমার বলেন, 'কোনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে না। প্রত্যেক বৈধ ভোটার নিজের ভোট দেওয়ার সুযোগ পাবেন।' তাঁর মতে, SIR-এর লক্ষ্য স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা।
জ্ঞানেশ কুমার
জ্ঞানেশ কুমারফাইল ছবি সংগৃহীত
Published on

কোনও বৈধ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে না। মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জোর দিয়ে একথা বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের অগ্রাধিকার হল পশ্চিমবঙ্গে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা।

এদিন কমিশনের ফুল বেঞ্চ সাংবাদিক বৈঠক করেন। জ্ঞানেশ কুমার ছাড়াও উপস্থিত ছিলেন অন্য দুই নির্বাচন কমিশনার বিবেক জোশী এবং সুখবীর সিংহ সান্ধু। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালও ছিলেন।

সাংবাদিক সম্মেলনে জ্ঞানেশ কুমার বলেন, “পশ্চিমবঙ্গের জনগণ সর্বদা শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক গণতন্ত্রে বিশ্বাস করে। আমাদের লক্ষ্য হলো বাংলায় অবাধ ও সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা।“

এরপরই তিনি জোর দিয়ে বললেন, “কোনও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে না। প্রত্যেক বৈধ ভোটার নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ পাবেন।“ তাঁর মতে, এসআইআর-এর লক্ষ্য স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা। 

তিনি জানান, পশ্চিমবঙ্গে প্রায় ৮০,০০০ ভোটকেন্দ্র রয়েছে, যার মধ্যে প্রায় ৬১,০০০ গ্রামীণ এলাকায় অবস্থিত। রাজ্যের প্রতিটি বুথে থাকবে ভোটার সহায়তা কেন্দ্র। বুথ বা ভোটকেন্দ্রের বাইরে নির্দিষ্ট জায়গায় মোবাইল রেখে ভিতরে ঢুকতে পারবেন ভোটাররা। 

কোনও প্রার্থী চাইলে নির্বাচনের পর সাত দিনের মধ্যে ইভিএম পরীক্ষা করানো যাবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। 

পশ্চিমবঙ্গে কত দফায় ভোট হবে সেই সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি জানান, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। 

ভোটদানে যুব সম্প্রদায়কে উৎসাহিত করতে কলেজে কলেজে প্রচার করবে কমিশন। 

জ্ঞানেশ কুমার
CPIM: ৬০ লক্ষ মানুষকে ভোটার লিস্টে ফিরিয়ে আনার পর ভোট করতে হবে - কমিশনের সাথে বৈঠকে জানালেন সেলিম

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in