

দেশে ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতির কারণে আপাতত স্থগিত করা হল সিবিএসই দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা। বুধবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। একইসঙ্গে বাতিল করা হয়েছে দশম শ্রেণীর পরীক্ষা। আগামী ১ জুন পরিস্থিতি খতিয়ে দেখতে এক বৈঠকের ডাক দেওয়া হয়েছে। এরপরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আগামী ৪ মে থেকে শুরু হয়ে ১৪ জুন পর্যন্ত হবার কথা ছিলো সিবিএসই দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা। এর আগে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল কেন্দ্রীয় সরকারের কাছে এই পরীক্ষা আপাতত স্থগিত করার আবেদন জানিয়েছিলেন। এদিন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকের পর এই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত ঘোষিত হয়।
বুধবার সকালে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুসারে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ১,৮৪,৩৭২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১,০২৭ জনের।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন