Tripura: গত চার বছরে BJP আশ্রিত অপরাধীদের হাতে ২৩ জন CPIM কর্মী খুন হয়েছে - জিতেন্দ্র চৌধুরী

জিতেন্দ্র চৌধুরী বলেন, “রাজ্যে আইনের শাসন নেই। পুলিশ এবং অপরাধীদের মধ্যে যোগসাজশ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার ফলে ত্রিপুরায় সম্পূর্ণ অনাচার চলছে।”
মৃত CPIM কর্মী বেনু বিশ্বাস (ইনসেটে)
মৃত CPIM কর্মী বেনু বিশ্বাস (ইনসেটে)ছবি - সংগৃহীত
Published on

ত্রিপুরায় বিজেপি নেতৃত্বাধীন সরকারের চার বছরের শাসনাকালে কমপক্ষে ২৩ জন সিপিআই(এম) সদস্য ও সমর্থককে খুন করা হয়েছে। কিন্তু পুলিশ অপরাধীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি। পরিবর্তে অনেক ক্ষেত্রে পুলিশ আক্রান্তদের বিরুদ্ধেই পদক্ষেপ নিয়েছে। ত্রিপুরার বাম নেতৃত্ব শনিবার এমনটাই অভিযোগ করেছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ ত্রিপুরার কমলপুর বাজারে সিপিআই(এম) পার্টির সদস্য বেনু বিশ্বাস খুন হন। অভিযোগ বেণু বিশ্বাস স্থানীয় কমলপুর বাজারে গেলে শাসক দল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সঙ্ঘবদ্ধ আক্রমণ চালায়। পরে অন্যান্য লোকজন তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এই প্রসঙ্গে মিডিয়ার সাথে কথা বলার সময় ত্রিপুরা সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, “রাজ্যে আইনের শাসন নেই।” তিনি অভিযোগ করেছেন যে পুলিশের একটি অংশ বিজেপি-সমর্থিত অপরাধী এবং খুনিদের আশ্রয় দিচ্ছে। তাঁর কথায় – “পুলিশ এবং অপরাধীদের মধ্যে যোগসাজশ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার ফলে ত্রিপুরায় সম্পূর্ণ অনাচার চলছে।”

জিতেন্দ্র চৌধুরী দাবি করেছেন, ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি শাসনের ৪৭ মাসে রাজনৈতিক কারণে কমপক্ষে ২৩ জন সিপিআই(এম) নেতা ও সমর্থককে হত্যা করা হয়েছে। তিনি বলেন - “এর মানে রাজ্য প্রতি দুই মাসে একটি করে রাজনৈতিক হত্যাকাণ্ডের সাক্ষী। আমরা বেনু বিশ্বাস হত্যার নিন্দা জানাই এবং অপরাধের সাথে জড়িত সকল অপরাধীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাই।”

সিপিআই(এম) সদস্যরা বেনু বিশ্বাসের হত্যার বিরুদ্ধে শুক্রবার এবং শনিবার ত্রিপুরা জুড়ে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভের আয়োজন করে।

মৃত CPIM কর্মী বেনু বিশ্বাস (ইনসেটে)
Tripura: তৃণমূলের আশায় জল ঢেলে কংগ্রেসে যোগ দিলেন সুদীপ রায় বর্মণ সহ দুই বিজেপি বিধায়ক

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in