ভারতকে না জানিয়েই দোহাতে আমেরিকা তালিবানের সঙ্গে চুক্তি করেছিল: জয়শঙ্কর

‘ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম’ আয়োজিত একটি বক্তৃতা মঞ্চে ভার্চুয়ালি যোগ দিয়ে জয়শঙ্কর বলেন, তালিবান দোহায় কী প্রতিশ্রুতি দেয়, সেটা জানা নেই। আমেরিকাই জানে।'
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
বিদেশমন্ত্রী এস জয়শঙ্করফাইল ছবি সংগৃহী
Published on

কাবুল ইস্যুতে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখলেও, নয়াদিল্লিকে কিছু না জানিয়েই গত বছর দোহায় আমেরিকা তালিবানের সঙ্গে চুক্তি করেছিল। আজ এমনটাই দাবি করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

কয়েকদিন আগেই আমেরিকা সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আফগানিস্তান নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে ভারতের উদ্বেগ জানিয়ে এসেছেন মোদি, এমনটাই সাউথ ব্লক সূত্রের খবর। সেই প্রেক্ষাপটে ‘ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম’ আয়োজিত একটি বক্তৃতা মঞ্চে ভার্চুয়ালি যোগ দিয়ে জয়শঙ্কর বলেন, 'আমাদের প্রত্যেকেরই উদ্বেগের কারণ আছে। তালিবান দোহায় কী প্রতিশ্রুতি দেয়, সেটা জানা নেই। আমেরিকাই জানে। সেই চুক্তির অনেক বিষয় সম্পর্কে আমাদের কিছুই জানানো হয়নি।'

পরে তিনি বলেন, 'সন্ত্রাসবাদের মতো ইস্যুতে আমরা পারস্পরিক সহযোগিতা নিচ্ছি। আফগানিস্তানের মাটিকে সন্ত্রাস ছড়ানোর কাজে ব্যবহার করার বিরুদ্ধে দুই দেশই কড়া।' পাকিস্তানকে নিশানা করে বিদেশমন্ত্রী বলেন, 'কিছু বিষয়ে আমরা সহমত হব, কিছু বিষয়ে হব না। কোনও কোনও ব্যাপারে দুই দেশের অভিজ্ঞতাও আলাদা। আমরা ওই অঞ্চলের সন্ত্রাসের শিকার। সেই অভিজ্ঞতাতেই আফগানিস্তানের কয়েকটি প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে একটা সম্যক ধারণা গড়ে উঠেছে।'

কাবুলের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, 'আফগানিস্তানের জমিকে কি আমরা ভবিষ্যতে সন্ত্রাসের কারখানা হিসাবে দেখতে চাইব? আফগানিস্তানকে দেখলে মনে হয়, সেই দেশের নানা ঘটনার প্রভাব আমাদের উপরেও পড়বে।'

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in