Tomato Flu: ভারতে টমেটো ফ্লু নিয়ে সতর্কবার্তা ল্যানসেটের

ল্যানসেট বলে, আমরা কোভিড-১৯ এর চতুর্থ ঢেউয়ের মোকাবিলা করছি। এর মধ্যেই টমেটো ফ্লু বা টমেটো জ্বর নামে নতুন ভাইরাসের আবির্ভাব ঘটেছে। কেরালাতে ৫ বছরের কম বয়সের শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে।
এই রোগে হাত ও পায়ের তালুতে লাল রঙের ফোসকা দেখা যাচ্ছে
এই রোগে হাত ও পায়ের তালুতে লাল রঙের ফোসকা দেখা যাচ্ছেছবি - সংগৃহীত
Published on

টমেটো ফ্লু’ নিয়ে উদ্বেগ প্রকাশ করলো ল্যানসেট রেসপিরেটরি জার্নাল। এই রোগে আক্রান্ত শিশুদের হাতে ও পায়ের তালুতে লাল রঙের ফোসকা দেখা যাচ্ছে।

কোভিডের পর টমেটো ফ্লু নিয়ে বেশ আতঙ্কে রয়েছে ভারতের চিকিৎসক মহল। এই নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে মেডিক্যাল জার্নাল ল্যানসেট। সেখানে বলা হয়েছে, "আমরা কোভিড-১৯ এর চতুর্থ ঢেউয়ের মোকাবিলা করছি। এর মধ্যেই টমেটো ফ্লু বা টমেটো জ্বর নামে নতুন ভাইরাসের আবির্ভাব ঘটেছে। কেরালাতে ৫ বছরের কম বয়সের শিশুরা এই ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে।"

ল্যানসেটের রিপোর্টে এও বলা হয়েছে, ভুবনেশ্বরের এক আঞ্চলিক চিকিৎসা গবেষণাকেন্দ্র জানিয়েছে সেখানে এখনও পর্যন্ত মোট ২৬ জন শিশু এই রোগে আক্রান্ত হয়েছে। তামিলনাড়ুতেও অনেকে এই রোগে আক্রান্ত হয়েছে। তবে কেরালা, তামিলনাড়ু, উড়িষ্যা ছাড়া আপাতত ভারতের অন্য কোনও রাজ্যে টমেটো ফ্লু আক্রান্তের খবর মেলেনি।

জানা গেছে, কেরলের কোল্লাম জেলার ৮০ জন শিশু এই জ্বরে আক্রান্ত হয়েছে। জ্বরে আক্রান্ত প্রত্যেক শিশুরই বয়স ৫ বছরের কম বলে জানিয়েছে কেরলের স্বাস্থ্য দফতর।

জ্বর হল এই অসুখের প্রাথমিক উপসর্গ। এর সাথে হাত ও পায়ের তালুতে লাল রঙের ফোসকা দেখা যাচ্ছে। এই কারণেই একে বলা হচ্ছে ‘টমোটে ফ্লু’। এছাড়াও অন্যান্য উপসর্গগুলি হল, গা-হাত-পায়ে ব্যথা, ক্লান্তি, বমি, পেটব্যথা, ডিহাইড্রেশন।

তবে প্রাথমিক ভাবে সংক্রমণ আটকাতে শিশুদের সাবধানে রাখার কথা বলছেন চিকিৎসকেরা। শিশুদের পরিচ্ছন্ন রাখা ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন তাঁরা। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে জল পান ও সঙ্গে নিতে হবে যথেষ্ট বিশ্রাম। ফোসকাগুলি চুলকালে বা গলে গেলে বিপদ আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছেন চিকিৎসকরা।

এই রোগে হাত ও পায়ের তালুতে লাল রঙের ফোসকা দেখা যাচ্ছে
‘Dolo 650’ লিখতে চিকিৎসকদের ১০০০ কোটি টাকা বিতরণ - ‘গুরুতর সমস্যা’ মন্তব্য সুপ্রিম কোর্টের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in