'কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি': বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দল ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত‌‌‌

বনি সেনগুপ্ত লেখেন, "সবাইকে জানাচ্ছি যে আজ থেকে ভারতীয় জনতা পার্টির সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দলের তরফ থেকে তা পূরণ করতে ব‍্যর্থ হয়েছে দলটি।"
বনি সেনগুপ্ত‌‌
বনি সেনগুপ্ত‌‌ছবি ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

বিধানসভা নির্বাচনের আগে একের পর এক টলিউড অভিনেতা-অভিনেত্রী গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন। কিন্তু ভোটের ফল প্রকাশের পর তাঁদের মোহভঙ্গ হতে থাকে। তনুশ্রী চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পর এবার বিজেপি ছাড়ার কথা ঘোষণা করলেন বনি সেনগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে রীতিমত ক্ষোভও উগরে দিয়েছেন তিনি।

সোমবার বিকেলে নিজের ট‍্যুইটার হ‍্যান্ডেলে অভিনেতা বনি সেনগুপ্ত লেখেন, "সবাইকে জানাচ্ছি যে আজ থেকে ভারতীয় জনতা পার্টির সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দলের তরফ থেকে তা পূরণ করতে ব‍্যর্থ হয়েছে দলটি। তাছাড়া বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য যে যে পদক্ষেপ নেওয়া হবে বলে বলেছিল দলটি, সেখানেও কোনো উন্নতি দেখতে পাইনি আমি।"

বিধানসভা নির্বাচনের আগে তৎকালীন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পদ্ম-পতাকা হাতে তুলে নিয়েছিলেন বনি সেনগুপ্ত। তাঁর এই সিদ্ধান্তে বেশ অবাকই হয়েছিলেন বঙ্গবাসী। কারণ তার কয়েকদিন আগে তাঁর মা পিয়া সেনগুপ্ত এবং প্রেমিকা কৌশানি মুখোপাধ্যায় তৃণমূলে যোগ দেন। শাসকদলের হয়ে বিধানসভা ভোটে প্রার্থীও হয়েছেন কৌশানি মুখোপাধ্যায়। যদিও জিততে পারেননি। প্রেমিকা ও মায়ের পথে হেঁটে এবার বনি সেনগুপ্তও কি শাসক শিবিরে নাম লেখাবেন, জল্পনা শুরু রাজনৈতিক মহলে।

বনি সেনগুপ্ত‌‌
গরিব মহিলারা আছেন বলেই সারোগেসি সম্ভব, ধনীরা 'রেডিমেড সন্তান' চান - তসলিমা নাসরিন

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in