WB Election 21: প্রার্থী ওমপ্রকাশকে নিয়ে অসন্তোষ, শিলিগুড়িতে বিক্ষোভ বাড়ছে তৃণমূলে

অশোক ভট্টাচার্য ও ওমপ্রকাশ মিশ্র
অশোক ভট্টাচার্য ও ওমপ্রকাশ মিশ্রফাইল ছবি সংগৃহীত
Published on

বিজেপির প্রার্থী তালিকা নিয়ে সারা রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। অন্যদিকে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়েও ক্ষোভ চলছেই তৃণমূলে। ইতিমধ্যে তৃণমূল ছেড়েছেন একাধিক নেতা কর্মী। শিলিগুড়ি কেন্দ্রেও তৃণমূল জেরবার গোষ্ঠী কোন্দল নিয়ে।

প্রসঙ্গত, শিলিগুড়িতে তৃণমূলের প্রার্থী হয়েছেন ওমপ্রকাশ মিশ্র। তাঁর বিপরীতে সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী অশোক ভট্টাচার্য। যিনি গতবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী বাইচুং ভুটিয়াকে পরাজিত করেন।

ওমপ্রকাশ মিশ্রের নাম ঘোষণা হতেই তৃণমূল ছাড়েন শিলিগুড়ির প্রভাবশালী তৃণমূল নেতা নান্টু পাল। তাঁর সাথে সাথে তৃণমূল ত্যাগ করেন জ্যোৎস্না আগরওয়াল ও দীপক শীল। এঁরা সবাই তৃণমূলের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। তাঁদের সকলের অভিযোগ- “বহিরাগত”কে প্রার্থী করলে শিলিগুড়িতে জেতা সম্ভব নয়। এর আগেরবার বহিরাগত বাইচুংকে প্রার্থী করেই তৃণমূল হেরেছিলেন বলে তাঁদের অভিমত। স্বাভাবিকভাবেই বেশ বেকায়দায় পড়েছে শিলিগুড়ির তৃণমূল নেতৃত্ব।

তবে এসব বিষয় আমল দিতে নারাজ তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র। তিনি বলেন, “আমার হয়ে প্রচারে নামছে তৃণমূলের সমস্ত শাখা সংগঠন। আমার হয়ে প্রচার করতেও যোগ্যতা লাগে। ওরা আমার বায়োডাটা দেখে নিক”। সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী অশোক ভট্টাচার্য এই বিষয়ে তৃণমূলকে কটাক্ষ করে বলেছে- “খেলে জিততে চাই, ওয়াকওভারে জিতে গেলে দুঃখ পাব”।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in