WB Election 21: এক নজরে রানিবাঁধের সিপিআই(এম) প্রার্থী দেবলীনা হেমব্রম (গ্যালারি)

দেবলীনা হেমব্রম- রানিবাঁধে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআই(এম) প্রার্থী। তাঁর উল্টোদিকে তৃণমূলের জ্যোৎস্না মান্ডি ও বিজেপির ক্ষুদিরাম টুডু।
প্রচারের মাঝে একটু বিশ্রাম
প্রচারের মাঝে একটু বিশ্রাম ছবি- অফিসিয়াল পেজ
Published on

দেবলীনা হেমব্রম- রানিবাঁধে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআই(এম) প্রার্থী। এক সময় ছিলেন অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী। ৩ বারের বিধায়ক। সিপিআই(এম) -এর কেন্দ্রীয় কমিটির সদস্যা।

ছবি- অফিসিয়াল পেজ

ব্রিগেডে আগুন ঝরানো বক্তৃতার জন্য বিখ্যাত দেবলীনা বাম কর্মী-সমর্থকদের মধ্যে ভীষণ জনপ্রিয়। এবার রানিবাঁধ বিধানসভা কেন্দ্র থেকে ভোটের ময়দানে।

ব্রিগেডের ময়দানে
ব্রিগেডের ময়দানে ছবি- অফিসিয়াল পেজ

৩ বারের বিধায়ক। সিপিআই(এম) -এর কেন্দ্রীয় কমিটির সদস্যা দেবলীনা হেমব্রম।

মনোনয়ন জমা দেওয়ার পথে
মনোনয়ন জমা দেওয়ার পথে ছবি- অফিসিয়াল পেজ

দেবলীনা হেমব্রম ৮ মার্চ মনোনয়ন জমা দেন।

সমর্থকদের অভ্যর্থনা
সমর্থকদের অভ্যর্থনা ছবি- অফিসিয়াল পেজ

২৭ মার্চ রানিবাঁধ বিধানসভায় ভোট। লড়াই কার্যত ত্রিমুখী।

প্রচারের মাঝে একটু বিশ্রাম
প্রচারের মাঝে একটু বিশ্রাম ছবি- অফিসিয়াল পেজ

দেবলীনা হেমব্রমের উল্টোদিকে তৃণমূলের জ্যোৎস্না মান্ডি ও বিজেপির ক্ষুদিরাম টুডু।

পথচলতি মানুষের মাঝে
পথচলতি মানুষের মাঝে ছবি- অফিসিয়াল পেজ

হলফনামায় দেবলীনা হেমব্রম জানিয়েছেন- তাঁর হাতে আছে নগদ ৫ হাজার টাকা।

গ্রামের মহিলাদের মাঝে
গ্রামের মহিলাদের মাঝে ছবি- অফিসিয়াল পেজ

স্থাবর সম্পত্তি বলতে একটি বাড়ি। যে বাড়ির ভাগীদার পরিবারের অন্য সদস্যরাও। মূল্য- প্রায় ১৭ লক্ষ টাকা।

পুরানো সমর্থকের সাথে কথোপকথন
পুরানো সমর্থকের সাথে কথোপকথন ছবি- অফিসিয়াল পেজ

নিজের নামে আছে একটি চাষের জমি। যার আনুমানিক মূল্য- দেড় লক্ষ টাকা।

ইট ভাটার শ্রমিকের মাঝে
ইট ভাটার শ্রমিকের মাঝে ছবি- অফিসিয়াল পেজ

প্রচার করছেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই। পৌঁছে যাচ্ছেন রানিবাঁধ বিধানসভা কেন্দ্রের প্রতিটি অঞ্চলে।

দেবলীনার সমর্থনে দেওয়াল লিখন
দেবলীনার সমর্থনে দেওয়াল লিখন ছবি- অফিসিয়াল পেজ

এবার দেওয়াল লিখনেও অভিনবত্ব এনেছে সিপিআই(এম)

দেবলীনার সমর্থনে দেওয়াল লিখন
দেবলীনার সমর্থনে দেওয়াল লিখন ছবি- অফিসিয়াল পেজ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in