ইতালি
ইতালি

UEFA Nations League: হাঙ্গেরীর কাছে হারের মুখ দেখলো ইংল্যান্ড, জার্মানি-ইতালি ম্যাচ ড্র

বড় ম্যাচে মুখোমুখি হয়েছিলো ইউরোপের দুই ফুটবল পরাশক্তি ইতালি এবং জার্মানি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দুই দলই এক-এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থেকেছে।
Published on

হাঙ্গেরীর বিপক্ষে উয়েফা নেশনস লীগের ম্যাচ হারলো ইউরো ফাইনালিস্ট ইংল্যান্ড। বুদাপেস্টের পুসকাস এরিনাতে থ্রি লায়ন্সদের ১-০ গোলে হারিয়েছে হাঙ্গেরী। নেশনস লীগের অন্য এক হাইভোল্টেজ ম্যাচে ইতালি এবং জার্মানি ১-১ গোলে ড্র করেছে।

বিশ্ব র‌্যাংকিং-এর ৪০ নম্বরে থাকা হাঙ্গেরী গতরাতে ইংল্যান্ডকে কোনোরকম সুযোগই দেয়নি। দুই অর্ধেই হাঙ্গেরীর দাপট বজায় থাকে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে এসে গোলের মুখ খোলে হাঙ্গেরী। পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন আরবি লাইপজিগে খেলা ২১ বর্ষীয় তরুণ ফরোয়ার্ড ডমিনিক এসজোবসজোলাই। শেষ মিনিট পর্যন্ত এই লীড ধরে রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা।

গ্রুপ এ থ্রি-এর অন্য এক বড় ম্যাচে মুখোমুখি হয়েছিলো ইউরোপের দুই ফুটবল পরাশক্তি ইতালি এবং জার্মানি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দুই দলই এক-এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থেকেছে। ইতালির বলগোনাতে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। ম্যাচের ৭০ মিনিটে এসে প্রথম গোলের মুখ খোলে ইউরো চ্যাম্পিয়নরা। উইলফ্রাইড জনোতোর ক্রস থেকে আজ্জুরিদের এগিয়ে দেন লরেঞ্জো পেলিগ্রিনি। তবে এই লীড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। তিন মিনিট বাদেই জার্মানিকে সমতা এনে দেন জশুয়া কিমিখ।

উয়েফা নেশনস লীগের ম্যাচে আজ দিবাগত রাতে মাঠে নামছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। লিসবনে রোনাল্ডোরা মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। এছাড়াও অন্য এক ম্যাচে চেক রিপাবলিকের বিপক্ষে নামছে স্পেন।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in