UEFA ইউরোপা লীগের রাউন্ড ১৬ : মুখোমুখি ম্যান ইউ - এ সি মিলান

UEFA ইউরোপা লীগের রাউন্ড ১৬ : মুখোমুখি ম্যান ইউ - এ সি মিলান
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

গত রাতেই শেষ হয়েছে উয়েফা ইউরোপা লীগের রাউন্ড ৩২ এর ম্যাচ। ৩২ টি দল মোট ১৬ টি ভাগে দুই রাউন্ড লীগ খেলছে। শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেলো ইউরোপা লীগের রাউন্ড ১৬ এর ড্র।

যে ষোলোটি দল রাউন্ড ১৬-এ পৌঁছেছে তারা হলো আর্সেনাল, এসি মিলান, রেঞ্জার্স, স্লাভিয়া প্রাহা, ভিলারিয়াল, রোমা, ডায়নামো জাগ্রেব, ইয়ং বয়েস, মল্ডে এফকে, গ্রানাদা, শাখতার দোনেৎস্ক, অ্যাজাক্স, অলিম্পিয়াকোস, ডায়নামো কিয়েভ, ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম হটস্পার।

১২ ই মার্চ প্রথম লীগ এবং ১৯ শে মার্চ দ্বিতীয় লীগ অনুষ্ঠিত হবে ১৬ টি দলের মধ্যে। দেখে নেওয়া যাক ইউরোপা লীগের রাউন্ড ১৬-এ কোন কোন দল মুখোমুখি হচ্ছে -

১. ম্যানচেস্টার ইউনাইটেড বনাম এসি মিলান

২. অলিম্পিয়াকোস বনাম আর্সেনাল

৩. ডায়নামো জাগ্রেব বনাম টটেনহ্যাম

৪. রোমা বনাম শাখতার দোনেৎস্ক

৫. অ্যাজাক্স বনাম ইয়ং বয়েস

৬. স্লাভিয়া প্রাহা বনাম রেঞ্জার্স

৭. ডায়নামো কিয়েভ ভিলারিয়াল

৮. গ্রানাদা বনাম মল্ডে এফকে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in