Tokyo Paralympics: ভারতের ঝুলিতে আরও এক পদক, হাই জাম্প T-64 বিভাগে রূপো প্রবীণ কুমারের

এশিয়ান রেকর্ড গড়ে হাই জাম্পের টি-৬৪ বিভাগে রূপো জিতলেন ভারতের প্রবীণ কুমার। এখনও পর্যন্ত ভারতের পদক সংখ্যা ১১। ২ টি সোনা, ৬ টি রূপো এবং ৩ টি ব্রোঞ্জ জিতে ক্রমতালিকায় ৩৬ নম্বর স্থানে রয়েছে ভারত।
প্রবীণ কুমার
প্রবীণ কুমারছবি টোকিও ২০২০ ফর ইন্ডিয়া ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

টোকিও প্যারালিম্পিক্সে ভারতের ঝুলিতে এলো আরও একটি পদক। এশিয়ান রেকর্ড গড়ে হাই জাম্পের টি-৬৪ বিভাগে রূপো জিতলেন ভারতের প্রবীণ কুমার। সবমিলিয়ে এখনও পর্যন্ত ভারতের পদক সংখ্যা দাঁড়িয়েছে ১১ তে। ২ টি সোনা, ৬ টি রূপো এবং ৩ টি ব্রোঞ্জ জিতে ক্রমতালিকায় ৩৬ নম্বর স্থানে রয়েছে ভারত।

টি-৬৪ বিভাগের হাইজাম্পের ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন গ্রেট ব্রিটেনের জোনাথন ব্রুম এডওয়ার্ডসের বিরুদ্ধে কড়া টক্কর দিয়েছেন প্রবীণ। মাত্র ১৮ বছর বয়সেই অভিষেক প্যারালিম্পিক্সে গড়েছেন এশিয়ান রেকর্ড। এদিন ২.০৭ মিটার উচ্চতায় লাফিয়েছেন তিনি। সোনা জয়ী ব্রুম এডওয়ার্ডস লাফিয়েছেন ২.১০ মিটার।

এই ইভেন্টে তৃতীয় স্থানে শেষ করেছেন পোল্যান্ডের মাসিয়েজ লোপিয়েতো। ২.০৪ মিটার লাফিয়ে ব্রোঞ্জ জিতলেন রিওতে সোনা জয়ী এই পোলিশ প্যারা অ্যাথেলিট। এই ইভেন্টে পোডিয়ামে জায়গা করে নেওয়া তিন অ্যাথেলিটই টি-৪৪ বিভাগের। তবে নিয়ম অনুযায়ী টি-৬৪ বিভাগেও তারা অংশ নিতে পারতো।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in