Tokyo Olympics: জাপানে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি, দর্শক শূন্য হতে পারে অলিম্পিক্স

অলিম্পিক শুরুর দু’সপ্তাহ আগে জাপানে জরুরি অবস্থা জারি করা হল। সংবাদসংস্থা সূত্রে পাওয়া খবর অনুসারে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই জরুরি অবস্থা জারি করেছে জাপান প্রশাসন।
জাপান
জাপানফাইল ছবি সৌজন্য এনপিআর
Published on: 

অলিম্পিক শুরুর দু’সপ্তাহ আগে জাপানে জরুরি অবস্থা জারি করা হল। সংবাদসংস্থা সূত্রে পাওয়া খবর অনুসারে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই জরুরি অবস্থা জারি করেছে জাপান প্রশাসন। এর পাশাপাশি সম্ভবত এবারের দর্শক শূন্য হতে চলেছে এবারের টোকিও অলিম্পিক।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিদি সুগা বুধবার জানিয়েছেন, আগামীকাল সরকারের পক্ষ থেকে কোভিড নিয়ন্ত্রণ প্রসঙ্গে আরও কিছু পদক্ষেপ গ্রহণের জন্য বৈঠকে বসা হবে। সেখানেই আসন্ন অলিম্পিকে দর্শক প্রবেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জাপানের কোভিড পরিস্থিতি প্রসঙ্গে চিকিৎসা বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবারের অলিম্পিক দর্শক শূন্য করা উচিৎ।

অলিম্পিকের আয়োজকদের পক্ষ থেকে এর আগেই বিদেশী দর্শকদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগেই ঠিক করা হয়েছিলো যে বিভিন্ন স্টেডিয়ামে দেশীয় দর্শকদের জন্য প্রবেশাধিকার থাকলেও তা কখনও মোট আসনের ৫০ শতাংশের বেশি হবেনা।

এর আগে গত ২১ এপ্রিল অলিম্পিকের আগে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জাপানে তৃতীয়বারের জন্য জরুরি অবস্থা জারি হয়েছিলো। সেবার টোকিও, ওসাকা, কিয়োটো এবং হয়োগোতে এই জরুরি অবস্থা জারি হয়েছিলো।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in