নির্বাচনে তৃণমূলের ভরাডুবিতে প্রশ্নের মুখে অভিষেক ব্যানার্জির ডায়মন্ডহারবার এফসির ভবিষ্যৎ

People's Reporter: ডায়মন্ডহারবার দলটা চালান ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। মাত্র চার বছরেই একাধিক নামীদামী খেলোয়াড়দের দলে এনে দলকে সাফল্য পেতে সাহায্য করেছেন তিনি।
প্রশ্নের মুখে অভিষেক ব্যানার্জির ডায়মন্ডহারবার এফসির ভবিষ্যৎ
প্রশ্নের মুখে অভিষেক ব্যানার্জির ডায়মন্ডহারবার এফসির ভবিষ্যৎ
Published on

ডেম্পোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেই আই লিগ জিতে নিল ডায়মন্ড হারবার এফসি। আর সেই সঙ্গে ২০২৬-২৭ মরসুমে আইএসএল-এর জন্য যোগ্যতা অর্জন করল। এরফলে ৩ প্রধানের পাশাপাশি বাংলা থেকে আরও একটা দল আইএসএলে খেলবে। তবে অনিশ্চিয়তার মুখে এই দলের ভবিষৎ। দলীয় ম্যানেজমেন্ট থেকে অনেকেই বলতে শুরু করেছেন এবারই হয়ত শেষবার দল খেলবে।

ডায়মন্ডহারবার দলটা চালান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভাইপো তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। মাত্র চার বছরেই একাধিক নামীদামী খেলোয়াড়দের দলে এনে দলকে সাফল্য পেতে সাহায্য করেছেন তিনি। বাংলায় সরকার বদলের পরে এই দল তিনি কতটা চালিয়ে নিয়ে যেতে পারবেন সেই প্রশ্ন উঠছে। যদি বর্তমান শাসক শিবিরের কেউ দায়িত্ব না নেয় তাহলে ডায়মন্ডহারবারের ভবিষৎ কিন্তু অনিশ্চিত, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল।

এদিন ম্যাচে খেতাব জয়ের জন্য মাত্র এক পয়েন্টের প্রয়োজন ছিল ডায়মন্ড হারবারের। কিন্তু পথটা মোটেই সহজ ছিল না। ম্যাচের শুরু থেকেই ডেম্পো অনেক বেশি ছন্দে ফুটবল খেলছিল। তবে শেষ অবধি ম্যাচ ড্র হয়।

জয়ের পর ডায়মন্ড হারবারের কোচ কিবু ভিকুনা বলেন, “অসাধারণ লাগছে। এখনও মনে আছে পোর্ট ট্রাস্টের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিলাম। সেখান থেকে বিভিন্ন স্তর পেরিয়ে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ স্তরের ট্রফি জেতা অবিশ্বাস্য ব্যাপার। আমরা ইতিহাস তৈরি করেছি। আগে কোনও দল চার বছরে এই কাজ করে দেখাতে পারেনি।”

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in