জল্পনা সত্যি - ১৬ বছরের সম্পর্ক ভেঙে রিয়েল মাদ্রিদ ছাড়ছেন সারজিও রামোস

ক্লাবের তরফ থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে যে রামোস চলে যাচ্ছেন রিয়েল মাদ্রিদ থেকে।
সারজিও রামোস
সারজিও রামোসফাইল ছবি
Published on

দীর্ঘ ১৬ বছরের সম্পর্কে ইতি। জল্পনা সত্যি করেই রিয়েল মাদ্রিদ ছেড়ে চলে যাচ্ছেন অধিনায়ক সার্জিও রামোস। গুঞ্জন শুরু হয়েছিলো অনেক দিন আগেই। বুধবার লা লিগা জায়ান্ট রিয়েল মাদ্রিদ তা স্পষ্ট করে দিয়েছে। ক্লাবের তরফ থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে যে রামোস চলে যাচ্ছেন রিয়েল মাদ্রিদ থেকে।

লস ব্ল্যাঙ্কোসরা রামোসের সাথে এক বছরের চুক্তি বাড়াতে চেয়েছিলো। তবে স্প্যানিশ ক্লাবটি রামোসকে বর্তমান পারিশ্রমিকের ১০ শতাংশ কম বেতনে চুক্তি করতে চায়। কিন্তু এই প্রস্তাব মেনে নেয়নি রিয়েল অধিনায়ক। তাই সান্টিয়াগো বার্নাব্যূ ছেড়ে চলে যাচ্ছেন তিনি।

রিয়েল মাদ্রিদের হয়ে রামোসের অনবদ্য অবদানের জন্য বিদায়ী সংবসংবর্ধনার আয়োজন করছে রিয়েল মাদ্রিদ। যেখানে উপস্থিত থাকবেন ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। গতকাল রিয়েল মাদ্রিদের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়, "রিয়েল মাদ্রিদ সি.এফ ঘোষণা করছে যে আগামীকাল ১৭ জুন বৃহস্পতিবার, দুপুর ১২ টা ৩০ মিনিটে আমাদের অধিনায়ক সার্জিও রামোসকে শ্রদ্ধা জানিয়ে, তাঁর বিদায়ী অনুষ্ঠানের প্রাতিষ্ঠানিক কাজ শুরু হবে। উপস্থিত থাকবেন আমাদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।"

সেভিয়া থেকে ২০০৫ সালে রিয়েল মাদ্রিদে যোগ দেন রামোস। স্প্যানিশ জায়ান্টদের হয়ে তাঁর ঝুলিতে শিরোপার শেষ নেই। পাঁচটি লা লিগা টাইটেল সহ জিতেছেন চারটি চ্যাম্পিয়নস লীগ শিরোপা। এছাড়াও দু'বার কোপা দেল রে, তিন বার উয়েফা সুপার কাপ, চার বার ক্লাব বিশ্বকাপ সহ চার বার স্প্যানিশ সুপার কাপ জিতেছেন তিনি। রিয়েলের হয়ে ৬৭১ ম্যাচে ১০১ গোল করেছেন এই ডিফেন্ডার।

ইনজুরির কারণে গত মরশুমে রিয়েল খুব বেশি ম্যাচে পায়নি রামোসকে। চলতি ইউরো কাপেও স্প্যানিশ দলে জায়গা হয়নি তারকা ডিফেন্ডারের। এবার রিয়েলও ছেড়ে চলে যাচ্ছেন। রামোসের চলে যাওয়া যেনো মেনে নিতে পারছে না মাদ্রিদিস্তারা। রিয়েল ছেড়ে রামোস কোথায় যাবেন সে বিষয়ে স্পষ্ট জানা যায়নি। পুরোনো ক্লাব সেভিয়াতেই ফিরে যেতে পারেন বলে অনুমান করেছেন অনেকে। তবে ফরাসি জায়ান্ট পিএসজিও আগ্রহ দেখাচ্ছে রামোসের জন্য।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in