CFL: জোড়া পেনাল্টি মিস! পুলিশের কাছে আটকে গেল মোহনবাগান

People's Reporter: ৪০ মিনিটে ফারদিন আলি মোল্লার কর্নার থেকে বাড়ানো বলে গোল করেন সুহেল ভাট।
ক্যালকাটা পুলিশের বিরুদ্ধে ড্র করলো মোহনবাগান
ক্যালকাটা পুলিশের বিরুদ্ধে ড্র করলো মোহনবাগানছবি - মোহনবাগানের ফেসুবক পেজ
Published on: 

এবারের কলকাতা লিগে চেনা ছন্দে পাওয়া যাচ্ছে না মোহনবাগানকে। কলকাতা পুলিশের কাছেও আটকে গেল গঙ্গাপাড়ের ক্লাব। মঙ্গলবার কল্যাণী স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করলো টিম বাগান। একইসঙ্গে দুটো পেনাল্টিও মিস করে মোহনবাগান।

এদিন ম্যাচের শুরুতেই ৯ মিনিটেই গোল করতে পারত মোহনবাগান। বক্সের মধ্যে থেকে গিয়েও গোল মিস করেন এঙ্গসন সি। ১৮ মিনিটে সুহেল ভাটের জোরালো শটেও গোল হয়নি পুলিশ গোলকিপার দক্ষতার সঙ্গে সেভ করেন।

৩২ মিনিটের মাথায় একটি ঘটনায় উত্তেজনা ছড়ায় মাঠে। মোহনবাগানের টংসিনের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের সাহিল শেখের। টংসিনকে লাল কার্ড আর সাহিলকে হলুদ কার্ড দেখানো হয়। ১০ জন হয়ে গিয়ে চাপে পড়লেও মোহনবাগান গোল পায় কিছুক্ষণ পরেই। ৪০ মিনিটে ফারদিন আলি মোল্লার কর্নার থেকে বাড়ানো বলে গোল করেন সুহেল ভাট।

এরপর ৪৪ মিনিটে সুহেলকে বক্সের মধ্যে ফাউল করা হলে পেনাল্টি পায় মোহনবাগান। তবে ফারদিনের শট ডান দিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন পুলিশ গোলকিপার মহীদুল। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবার বক্সের মধ্যে লেওয়ান কাস্তানাকে ফাউল করা হয়। ফারদিনের বদলে এ বার পেনাল্টি নিয়েছিলেন অধিনায়ক অভিষেক সূর্যবংশী। তিনিও পেনাল্টি মিস করেন। বারের উপর দিয়ে শট উড়িয়ে দেন। ৫৫ মিনিটে রবি দাসের গোলে সমতা ফেরায় পুলিশ।

গোল খেয়ে দিশেহারা মোহনবাগান কচ আক্রমণের লক্ষ্যে টাইসন সিং আর সালাহউদ্দিনকে নামান। তবে লাভের লাভ হয়নি। একের পর এক গোল মিস করে মোহনবাগান। আর খেলার শেষ মুহূর্তে পুলিশের তৌহিদ এবং মোহনবাগানের অভিষেক লালকার্ড দেখেন। ম্যাচ শেষ হয় ১-১ ব্যবধানে।

ক্যালকাটা পুলিশের বিরুদ্ধে ড্র করলো মোহনবাগান
'ইস্টবেঙ্গলের বরাবরের স্বভাব অন্যর দল ভাঙিয়ে নেওয়া' - আনোয়ার ইস্যুতে কটাক্ষ বাগান সচিবের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in