ISL: ৫ মার্চ শুরু প্লে অফ, এবারের শিরোপা কার?

ISL: ৫ মার্চ শুরু প্লে অফ, এবারের শিরোপা কার?
ছবি সংগৃহীত
Published on: 

আইএসএল ২০২১ পেয়ে গেছে নক আউট পর্বের চার দল। লীগ টেবিলের টপার মুম্বই সিটি এফসি, দ্বিতীয় স্থানাধিকারী এটিকে মোহনবাগান, তৃতীয় স্থানাধিকারী নর্থইস্ট ইউনাইটেড এবং চতুর্থ স্থানাধিকারী এফসি গোয়া। আগামী ৫ ই মার্চ থেকে শুরু হচ্ছে এই চার দলের প্লে অফের ম্যাচ।

আগামী ৫ ই মার্চ শুক্রবার এবং ৮ ই মার্চ সোমবার মুখোমুখি হবে সের্জিও লোবেরার মুম্বই সিটি এফসি এবং জোয়ান ফেরান্ডোর এফসি গোয়া। ৬ ই মার্চ শনিবার এবং ৯ ই মার্চ মঙ্গলবার মুখোমুখি হবে আন্তোনিয়ো লোপেস হাবাসের এটিকে মোহনবাগান এবং খালিদ জামিলের নর্থইস্ট ইউনাইটেড।

চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছে মুম্বই সিটি এফসি। সমানে সমানে রয়েছে এটিকে মোহনবাগানও। দুই দলই ২০ ম্যাচে সংগ্রহ করেছে ৪০ পয়েন্ট। মুম্বই লীগ টেবিলের শীর্ষে থেকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার টিকিট পেয়েছে। সের্জিও লোবেরার ছাত্ররা চলতি আইএসএলে গোল করেছে ৩৫ টি এবং গোল হজম করেছে ১৮ টি। ২০ ম্যাচে তারা জয় পেয়েছে ১২ টি এবং ড্র করেছে ৪ টি। সবুজ-মেরুনরাও জয় এবং ড্র এর নিরিখে মুম্বইয়ের সাথে এক। কিন্তু রয় কৃষ্ণারা গোল করেছে ২৮ টি এবং গোল খেয়েছে ১৫ টি।

নর্থইস্ট, গোয়া এবং হায়দরাবাদের মধ্যে প্লে অফের লড়াই চলছিলো কাঁটায় কাঁটায়। অবশেষে হায়দরাবাদকে ছিটকে যেতে হয়েছে গোয়ার কাছে। লীগ পর্যায়ে নর্থইস্ট এবং গোয়া ২০ ম্যাচে পয়েন্ট সংগ্রহ করেছে যথাক্রমে ৩৩ এবং ৩১। নর্থইস্ট লীগ পর্যায়ে জিতেছে ৮ টি ম্যাচ এবং ড্র করেছে ৯ টি। হাইল্যান্ডার্সরা গোল করেছে ৩১ টি এবং গোল হজম করেছে ২৫ টি। অন্যদিকে জোয়ান ফেরান্ডোর গোয়া জিতেছে ৭ টি ম্যাচ এবং ড্র করেছে ১০ টি। ৩১ টি গোল তারা করেছে এবং ২৩ টি গোল হজম করেছে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in