ISL: সেমিফাইনালের প্রথম পর্বে হায়দারাবাদের কাছে ৩-১-এ পরাজয় মেরিনার্সদের

সেমিফাইনালের লড়াইয়ে অতীতের পরিসংখ্যান যে কাজে দেয়না তা দুই পক্ষই জানতো। ঠিক তেমনটাই হলো সেমিফাইনালের প্রথম লেগে। মেরিনার্সদের ৩-১ গোলে হারিয়ে ফাইনালের দৌড়ে এক পা বাড়িয়েই রাখলো নিজামের শহর।
হায়দারাবাদ বনাম এটিকে মোহনবাগান
হায়দারাবাদ বনাম এটিকে মোহনবাগানছবি হায়দারাবাদ এফসি-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

চলতি আইএসএলের লীগ পর্বের দুটি ম্যাচের একটিতেও এটিকে মোহনবাগানকে হারাতে পারেনি হায়দরাবাদ এফসি। তবে সেমিফাইনালের লড়াইয়ে অতীতের পরিসংখ্যান যে কাজে দেয়না তা দুই পক্ষই জানতো। ঠিক তেমনটাই হলো সেমিফাইনালের প্রথম লেগে। মেরিনার্সদের ৩-১ গোলে হারিয়ে ফাইনালের দৌড়ে এক পা বাড়িয়েই রাখলো নিজামের শহর।

রবিবাসরীয় হাইভোল্টেজ সেমিফাইনালের প্রথম লেগে দাপটের সাথেই খেলার শুরুটা করেছিলো মেরিনার্সরা। প্রথমার্ধের ১৮ মিনিটেই অনবদ্য দক্ষতায় বল তৈরি করেন লিস্টন কোলাসো। কোলাসোর বাড়ানো বল থেকেই মেরিনার্সদের এগিয়ে দেন ফিজিয়ান তারকা রয় কৃষ্ণা।

প্রথম জল পানের বিরতির অনেক আগেই এগিয়ে যাওয়ার পর সুন্দর পাসিং ফুটবল খেলতে থাকে ফেরান্ডোর ছাত্ররা। তবে ইনজুরি সময়ের শেষ মুহূর্তে এসে চলতি মরশুমে নিজের ১৮ তম গোল করে হায়দরাবাদকে সমতায় এনে দেন বার্থেলমিউ ওগবেচে। প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে ইয়াসিরের কর্ণার কিকের বল ক্লিয়ার করতে ব্যর্থ হন প্রীতম কোটালরা। হুয়ানানের ক্রস থেকে হেডারে হায়দরাবাদকে সমতা এনে দেন ওগবেচে।

প্রথমার্ধের শেষ মুহূর্তে সমতা ফিরে পাওয়ার পর দ্বিতীয়ার্ধে নতুন অ্যানার্জি নিয়ে মাঠে নামে হায়দরাবাদ। প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করতে থাকে নিজামের শহর। ৫৮ মিনিটে মোহনবাগানের রক্ষণভাগকে বুড়ো আঙুল দেখিয়ে অনবদ্য গোল করে হায়দরাবাদকে লীড এনে দেন মহম্মদ ইয়াসির। ৬৪ মিনিটে মোহনবাগানের জালে তৃতীয় গোলটি জড়িয়ে দেন জাভিয়ের সিভেইরো। প্রথম লেগে ৩-১ ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হলো ফেরান্ডোদের।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in