ISL: বেঙ্গালুরু এফসি-র কাছে ২-০ গোলে হার এসসি ইস্টবেঙ্গলের

ISL: বেঙ্গালুরু এফসি-র কাছে ২-০ গোলে হার এসসি ইস্টবেঙ্গলের
বেঙ্গালুরু এফসি-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on: 

চলতি আইএসএলের মরশুমে একের পর এক ম্যাচ হেরে একেবারেই ব্যাক ফুটে রবি ফাউলারের এসসি ইস্টবেঙ্গল। মঙ্গলবার ভাস্কো ডা গামার তিলক ময়দান স্টেডিয়ামে আবারও এক হারের মুখ দেখতে হলো তাদের। প্রতিপক্ষ এফসি ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ২-০ গোলে হেরেছে লাল হলুদরা।

প্রথম দফার লীগে ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ১-০ ব্যবধানে জয় পেয়েছিলো ইস্টবেঙ্গল। এদিন দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে মধুর বদলা নিলো সুনীল ছেত্রীরা। সেইসঙ্গে তারা উঠে এসেছে লীগ টেবিলের ষষ্ঠ স্থানে।

এদিন প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ব্যাঙ্গালুরু। ম্যাচের ১১ মিনিটেই সুনীল ছেত্রীর পাস থেকে দুরন্ত গোল করে ব্যাঙ্গালুরুকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ক্লেইটন সিলভা। ৪৫ মিনিটে ব্যাঙ্গালুরুর স্কোর লাইনে দ্বিতীয় গোলটি যোগ হয় দেবজিৎ মজুমদারের আত্মঘাতী গোলে।

আজকের খেলার পর ১৫ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে ব্যাঙ্গালুরু এফসি।অন্যদিকে ১৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের দশম স্থানে এসসি ইস্টবেঙ্গল। আইএসএলের চলতি মরশুমে শীর্ষে থাকা চারটি দল হলো যথাক্রমে মুম্বই সিটি এফসি, এটিকে মোহনবাগান, হায়দরাবাদ এফসি এবং এফসি গোয়া।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in