IPL: ৭ বল বাকি থাকতেই কলকাতার বিরুদ্ধে ৬ উইকেটে ম্যাচ জিতলো রাজস্থান

IPL: ৭ বল বাকি থাকতেই কলকাতার বিরুদ্ধে ৬ উইকেটে ম্যাচ জিতলো রাজস্থান
রাজস্থান রয়্যালসের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

৭ বল বাকি থাকতেই কলকাতার বিরুদ্ধে ৬ উইকেটে জয় হাসিল করলো রাজস্থান রয়্যালস। এই নিয়ে টানা চতুর্থ ম্যাচে হারলো কলকাতা। শনিবার রাজস্থানের বিরুদ্ধেও প্রথম দফায় ব্যাট করে বিশেষ কিছু করে দেখাতে পারেনি মর্গ্যান বাহিনী। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৩ রানই সংগ্রহ করতে পেরেছে তারা। রাজস্থানের দাপুটে বোলিংএর সামনে দাঁড়াতেই পারেনি নাইট ব্যাটসম্যানরা।

রাজস্থানের পক্ষে সঞ্জু স্যামসন ৪১ বলে ৪২* রানে অপরাজিত থাকেন। ডেভিড মিলার ২৩ বল খেলে ২৪* রান করেন। ১৮.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৪ রান তুলে নেয় রাজস্থান রয়্যালস। নাইটদের পক্ষে বরুণ চক্রবর্তী ৩২ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেন।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in