IPL: মরুদেশে জয়ের সূর্যোদয় হায়দরাবাদের - ৭ উইকেটে হার রাজস্থানের

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৭ উইকেটে জয় নিয়ে দ্বিতীয় পর্বের প্রথম এবং চলতি IPLর দ্বিতীয় জয় সানরাইজার্স হায়দরাবাদের। অভিষেক ম্যাচে হায়দরাবাদের হয়ে দুরন্ত অর্ধশতরান ব্রিটিশ ওপেনার জেশন রয়-এর।
হায়দারাবাদ সানরাইজারস
হায়দারাবাদ সানরাইজারসছবি সানরাইজার্স হায়দরাবাদ-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

অবশেষে মরুদেশে জয়ের সূর্যোদয় হলো হায়দরাবাদের। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৭ উইকেটে জয় নিয়ে দ্বিতীয় পর্বের প্রথম এবং চলতি আইপিএলের দ্বিতীয় জয় অর্জন করলো সানরাইজার্স হায়দরাবাদ। অভিষেক ম্যাচে হায়দরাবাদের হয়ে দুরন্ত অর্ধশতরান করলেন ব্রিটিশ ওপেনার জেশন রয়। সেইসঙ্গে অধিনায়কোচিত ইনিংস উইলিয়ামসনের ব্যাটে। রয়-উইলিয়ামসনের ইনিংসে ঢাকা পড়ে গেলো স্যামসনের ৮২ রানের লড়াকু ইনিংস।

দ্বিতীয় দফায় ১৬৫ রানের লক্ষ্য মাত্রা তাড়া করতে নেমে ঋদ্ধিমান সাহা ১৮ রান করে আউট হয়ে ফিরে গেলেও জেশন রয় এবং অধিনায়ক উইলিয়ামসন স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যান। রয় অভিষেক ম্যাচে ৪২ বলে ৬০ রান করেন। এই ইংলিশ ওপেনার ফিরে যাওয়ার পর অবশ্য প্রিয়ম গর্গ রানের খাতা না খুলেই প্যাভিলিয়নের রাস্তা দেখেন। তবে এরপর আর ফিরে তাকাতে হয়নি। অধিনায়ক উইলিয়ামসন, অভিষেক শর্মাকে সঙ্গে নিয়ে ম্যাচ শেষ করেই ফেরেন। ৪১ বলে ৫১* রানে অপরাজিত থাকেন উইলিয়ামসন এবং ১৬ বলে ২১* রানে অপরাজিত থাকেন অভিষেক। রাজস্থানের দেওয়া লক্ষ্যমাত্রা ৯ বল হাতে রেখেই টপকে যায় সানরাইজার্স।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে এই ম্যাচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথম দফায় ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬৪ রান সংগ্রহ করে তারা। রাজস্থানের হয়ে আজ অনবদ্য ইনিংস খেললেন অধিনায়ক সঞ্জু স্যামসন। ৭ টি বাউন্ডারি এবং ৩ টি ওভার বাউন্ডারির মাধ্যমে তিনি ৮২ রান করেছেন। এছাড়াও যশস্বী জসওয়াল (৩৬) ও মহিপাল লোমর (২৯*) গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

হায়দরাবাদের হয়ে এই ম্যাচে জোড়া উইকেট নেয় সিদ্ধার্থ কল। একটি করে উইকেট নেয় সন্দীপ শর্মা, ভুবনেশ্বর কুমার এবং রশিদ খান।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in