IPL 2022: প্লে-অফের সূচী ঘোষণা করলো BCCI, দু'টি ম্যাচ কলকাতায়

আগামী ২৪ ও ২৫ মে যথাক্রমে আইপিএলের প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ খেলা হবে ইডেন গার্ডেনে। ২৭ মে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৯ মে ফাইনাল আয়োজন করা হবে আমেদাবাদে।
IPL প্লে-অফের সূচী ঘোষণা করলো BCCI
IPL প্লে-অফের সূচী ঘোষণা করলো BCCIফাইল ছবি সংগৃহীত
Published on

সরকারিভাবে চলতি আইপিএলের প্লে অফের সূচী ঘোষণা করলো বিসিসিআই। সেইসঙ্গে ওম্যানস টি-২০ চ্যালেঞ্জের পূর্ণাঙ্গ সূচীও ঘোষণা করা হয়েছে। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির আভাস অনুযায়ীই প্লে-অফের দু'টি ম্যাচ আয়োজিত হবে কলকাতায়।

আগামী ২৪ ও ২৫ মে যথাক্রমে আইপিএলের প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ খেলা হবে ইডেন গার্ডেনে। ২৭ মে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৯ মে ফাইনাল আয়োজন করা হবে আমেদাবাদে। আইপিএলের প্লে-অফ সপ্তাহেই পুণেতে অনুষ্ঠিত হবে ওম্যানস টি-২০ চ্যালেঞ্জ।

এক নজরে আইপিএলের প্লে অফের সূচী:

১. ২৪ মে- প্রথম কোয়ালিফায়ার - কলকাতা

২. ২৫ মে- এলিমিনেটর- কলকাতা

৩. ২৭ মে- দ্বিতীয় কোয়ালিফায়ার - আমেদাবাদ

৪. ২৯ মে- ফাইনাল- আমেদাবাদ

এক নজরে ওম্যানস টি-টোয়েন্টি চ্যালেঞ্জের সূচী:

১. ২৩ মে- প্রথম ম্যাচ - পুণে

২. ২৪ মে- দ্বিতীয় ম্যাচ - পুণে

৩. ২৬ মে- তৃতীয় ম্যাচ - পুণে

৪. ২৮ মে - ফাইনাল - পুণে

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in