India vs Bahrain: লড়াই করেও বাহরিনের বিপক্ষে হারের মুখ দেখলো স্টিম্যাচের ভারত

বাহরিনের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে ১-২ ব্যবধানে পরাজিত হয় ইগোর স্টিম্যাচের দল। ম্যাচের ৮৮ মিনিটে এসে বাহরিনের হয়ে জয়সূচক গোলটি করেন মাহদি আল-হুমাইদান।
রাহুল ভেকে
রাহুল ভেকেছবি ইন্ডিয়ান ফুটবল ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

লড়াই চালিয়েও বাহরিনের কাছে হারের মুখ দেখলো ভারত। গতরাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাহরিনের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে ১-২ ব্যবধানে পরাজিত হয় ইগোর স্টিম্যাচের দল। ম্যাচের ৮৮ মিনিটে এসে বাহরিনের হয়ে জয়সূচক গোলটি করেন মাহদি আল-হুমাইদান।

বাহারিনের আল মুহাররাক স্টেডিয়ামে গতরাতে প্রথমার্ধের ৩৮ মিনিটে এগিয়ে যায় বাহারিন। স্বাগতিকদের হয়ে গোলের মুখ খোলেন মিডফিল্ডার মহম্মদ আল-হারদান। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে গোল করে ভারতকে সমতা এনে দেন রাহুল ভেকে।

নাওরিমের পাস থেকে ভেকের গোলে সমতা ফিরে পাওয়ার পর অনেকক্ষণ জালে বল জড়ায়নি। দুই পক্ষই লড়াই চালিয়ে যায় অন্তিম গোলের জন্য। শেষ মুহূর্তে এসে গুরপ্রীত সিং সান্ধুদের হতাশা এনে দিয়ে গোল করে বাহরিন। ম্যাচের ৮৮ মিনিটের মাথায় বাহরিনের হয়ে জয়সূচক গোলটি করেন মাহদি আল-হুমাইদান।

চোটের কারণে সুনীল ছেত্রী ছিলেন না। বাকি সমস্ত ফুটবলারদের অবশ্য পেয়েছিলো ফিফা ক্রমতালিকায় ১০৪ নম্বরে থাকা ভারত।লড়াইও করেছিলেন প্রণয় হালদার, প্রীতম কোটালরা। তবে ফিফা ক্রমতালিকায় ৯১ নম্বরে থাকা বাহরিনের কাছে শেষ মুহূর্তে হারের মুখ দেখতে হয় স্টিম্যাচদের।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in