I-League: নাম বদল হচ্ছে আই লিগের! নতুন ফরম্যাটে খেলা শুরু ২১ ফেব্রুয়ারি থেকে

People's Reporter: এবারে আই লিগের নাম বদলে ‘‌ইন্ডিয়ান ফুটবল লিগ' রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। AIFF-এর থেকে সম্মতি পাওয়ার অপেক্ষায় রয়েছে তারা।
আলোচনায় আইলিগ ক্লাব জোটের প্রতিনিধিরা
আলোচনায় আইলিগ ক্লাব জোটের প্রতিনিধিরাছবি সংগৃহীত
Published on

আইএসএল-র জট কেটেছে। টুর্নামেন্ট শুরুর দিন ঘোষণা হয়ে গেছে। এবারে আই লিগেও কাটল জট। এদিন আই লিগ ২০২৫-‌২৬ মরসুমের শুরুর তারিখ, ফরম্যাট ঠিক করতে আলোচনায় বসেছিলেন আইলিগ ক্লাব জোটের প্রতিনিধিরা।

একইসঙ্গে ২ পর্যায়ের লিগ ফরম্যাটের কথাও বলা হয়। এবারে আই লিগের নাম বদলে ‘‌ইন্ডিয়ান ফুটবল লিগ' রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। AIFF-এর থেকে সম্মতি পাওয়ার অপেক্ষায় রয়েছে তারা।

আইলিগ গভর্নিং কাউন্সিলে গোকুলাম কেরালা, নামধারী, রাজস্থান ইউনাইটেড, ডায়মন্ড হারবার, রিয়েল কাশ্মীর, শিলং লাজং, শ্রীনিধি ডেকান, আইজল, ডেম্পোর প্রতিনিধিরা থাকবেন এআইএফএফের প্রতিনিধির সঙ্গে। অপারেশনাল নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবে ম্যানেজমেন্ট কমিটির হাতে। তাতে রিয়েল কাশ্মীর, গোকুলাম, লাজং, রাজস্থান ইউনাইটেড, ডায়মন্ড হারবারের প্রতিনিধি থাকবেন। কোনও কমিটিতেই গোয়ার ক্লাব চার্চিল বাদার্স নেই। আইলিগে চ্যাম্পিয়নশিপ বিতর্কে তাদের থেকে ট্রফি কেড়ে প্রকৃত বিজয়ী ইন্টার কাশীকে চ্যাম্পিয়ন করায় তারা বয়কট করেছে। আই লিগে নামা নিয়েও অনিশ্চিত তারা।

১১ দল নিয়ে আইলিগ শুরু হওয়ার কথা ২১ ফেব্রুয়ারি থেকে, নতুন ফরম্যাটে। চার্চিল না খেললে ১০ দলে হবে টুর্নামেন্ট। প্রথম দফায় অংশগ্রহণকারী সব ক্লাব দল সিঙ্গল লেগ হোম অ্যান্ড অ্যাওয়ে রাউন্ড রবিন লিগ ম্যাচে অংশ নেবে। দ্বিতীয় দফায় দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হবে। ১১ দলের লিগ হলে ওপরের ৬, আর ১০ দলের লিগ হলে ওপরে ৫টি দলকে নিয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে রাউন্ড রবিন লিগ হবে। আশা করা হচ্ছে মে মাসে শেষ করা হবে টুর্নামেন্ট। কলকাতার ডায়মন্ডহারবার এফসি হোম ম্যাচ খেলবে নৈহাটী অথবা কিশোর ভারতীতে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in