FIFA World Cup: বাছাই পর্বে পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো ইংল্যান্ড

পোল্যান্ড দলে ছিলেন না রবার্ট লেভনডস্কি। হাঁটুর লিগামেন্টে চোটের কারণে চার সপ্তাহ মাঠের বাইরে পোল্যান্ড দলের মূল অস্ত্র। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ২-১ ব্যবধানে জয় হাসিল করলো ইংল্যান্ড।
FIFA World Cup: বাছাই পর্বে পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো ইংল্যান্ড
Published on: 

পোল্যান্ড দলে ছিলেন না রবার্ট লেভনডস্কি। হাঁটুর লিগামেন্টে চোটের কারণে চার সপ্তাহ মাঠের বাইরে পোল্যান্ড দলের মূল অস্ত্র। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ২-১ ব্যবধানে জয় হাসিল করলো ইংল্যান্ড।

উয়েফা গ্রুপ-আই থেকে রাউন্ড থ্রির ম্যাচে মুখোমুখি হয়েছিলো ইউরোপের দুই জায়ান্ট পোল্যান্ড এবং ইংল্যান্ড। যেখানে ২-১ গোলে ম্যাচ জিতে গ্রুপ টেবিলের শীর্ষস্থান বজায় রাখলো গ্যারেথ সাউথগেটের দল। তিন ম্যাচের তিনটিতেই জয় নিয়ে ৯ পয়েন্ট তাদের। এদিন ইংল্যান্ডের হয়ে গোল করেন হ্যারি কেন এবং হ্যারি ম্যাগুয়ের।

প্রথমার্ধের ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্রিটিশদের এগিয়ে দেন স্বয়ং অধিনায়ক হ্যারি কেন। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে সমতা ফিরে পায় পোলিশরা। মিলিকের বাড়ানো পাস থেকে গোল করেন জ্যাকুব মডার।

টান টান উত্তেজনায় যখন দুই দল সমান ভাবে এগিয়ে যাচ্ছিলো তখন শেষ মুহূর্তে এসে তিন পয়েন্ট গুছিয়ে নিলো ইংল্যান্ড। ৮৫ মিনিটে জন স্টোনসের পাস থেকে সাউথগেটদের হয়ে জয়সূচক গোলটি করেন হ্যারি ম্যাগুয়ের।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in