IPL 2026: আইপিএলের প্রথম দফার সূচি প্রকাশিত; ইডেনে কবে কবে নামবে কেকেআর?

People's Reporter: ২৯ মার্চ মাঠে নামবে কলকাতা এবং মুম্বাই। কলকাতার বাকি ম্যাচগুলি রয়েছে ২ এপ্রিল, হায়দরাবাদের বিরুদ্ধে; ৬ এপ্রিল, পঞ্জাবের বিরুদ্ধে এবং ৯ এপ্রিল লখনউয়ের বিরুদ্ধে।
IPL 2026: আইপিএলের প্রথম দফার সূচি প্রকাশিত; ইডেনে কবে কবে নামবে কেকেআর?
প্রতীকী ছবি
Published on

২৮ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। বুধবার চলতি মরশুমের আংশিক সূচি প্রকাশিত হয়েছে। ১২ এপ্রিল পর্যন্ত সূচি প্রকাশ করেছে বিসিসিআই। যেখানে প্রথম ২০টি ম্যাচের সূচি রয়েছে। এবছর এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, আসামে বিধানসভা নির্বাচন রয়েছে। ভোটের দিনক্ষণ এখনও ঘোষিত হয়নি। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর বাকি সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে বোর্ড। 

প্রাথমিক ভাবে প্রতিটি দলের চারটি করে ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী, উদ্বোধনী ম্যাচে (২৮ মার্চ, শনিবার) নামছে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে ম্যাচ। গত মরশুমে চ্যাম্পিয়ন হয়েছিল বিরাট কোহলির বেঙ্গালুরু। প্রথামতো তাদের ঘরের মাঠেই হবে উদ্বোধনী ম্যাচ। 

দ্বিতীয় দিন মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ানস। মুম্বাইয়ে হবে এই ম্যাচ। কলকাতার বাকি ম্যাচগুলি রয়েছে ২ এপ্রিল, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে; ৬ এপ্রিল, পঞ্জাব কিংসের বিরুদ্ধে এবং ৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে। তিনটি ম্যাচই হবে কলকাতার হোম গ্রাউন্ড ইডেন গার্ডেনে।

এখনও পর্যন্ত যে সূচি ঘোষিত হয়েছে তার মধ্যে চার দিন ‘ডবল হেডার’, অর্থাৎ দিনে দু’টি করে ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ৩.৩০টে থেকে। দ্বিতীয় ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০টা থেকে। যে দিনগুলিতে একটি করে ম্যাচ, সেগুলি হবে সন্ধ্যা ৭.৩০টা থেকে। 

একনজরে আইপিএলের সূচি

২৮ মার্চ: বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ (বেঙ্গালুরু)।

২৯ মার্চ: মুম্বই বনাম কলকাতা (মুম্বই)।

৩০ মার্চ: রাজস্থান বনাম চেন্নাই (গুয়াহাটি)।

৩১ মার্চ: পঞ্জাব বনাম গুজরাত (মুল্লানপুর)।

১ এপ্রিল: লখনউ বনাম দিল্লি (লখনউ)।

২ এপ্রিল: কলকাতা বনাম হায়দরাবাদ (কলকাতা)।

৩ এপ্রিল: চেন্নাই বনাম পঞ্জাব (চেন্নাই)।

৪ এপ্রিল: দিল্লি বনাম মুম্বই (দিল্লি), গুজরাত বনাম রাজস্থান (অহমদাবাদ)।

৫ এপ্রিল: হায়দরাবাদ বনাম লখনউ (হায়দরাবাদ), বেঙ্গালুরু বনাম চেন্নাই (বেঙ্গালুরু)।

৬ এপ্রিল: কলকাতা বনাম পঞ্জাব (কলকাতা)।

৭ এপ্রিল: রাজস্থান বনাম মুম্বই (গুয়াহাটি)।

৮ এপ্রিল: দিল্লি বনাম গুজরাত (দিল্লি)।

৯ এপ্রিল: কলকাতা বনাম লখনউ (কলকাতা)।

১০ এপ্রিল: রাজস্থান বনাম বেঙ্গালুরু (গুয়াহাটি)।

১১ এপ্রিল: পঞ্জাব বনাম হায়দরাবাদ (মুল্লানপুর), চেন্নাই বনাম দিল্লি (চেন্নাই)।

১২ এপ্রিল: লখনউ বনাম গুজরাত (লখনউ), মুম্বই বনাম বেঙ্গালুরু (মুম্বই)।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in