অরূপ বিশ্বাস কাজ করতে দিতো না, শুভেন্দুর সঙ্গে দেখা করতে চাই - বিস্ফোরক দাবি মমতা ব্যানার্জির ভাইয়ের

People's Reporter: তিনি বলেন, ২০২৪ সালে বেঙ্গল অলিম্পিক নির্বাচনে আমি দাঁড়াই। অরূপ বিশ্বাস থ্রেট কালচার চালিয়ে আমাকে হারায়। সব সংস্থাকে বলে, আমাকে ভোট দিলে সরকারের ৫ লাখ টাকা বন্ধ করে দেওয়া হবে।
স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায়
স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায়ফাইল ছবি
Published on

এবার বিস্ফোরক প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায়। অরূপ বিশ্বাস তাঁকে কাজ করতে দিত না বলে অভিযোগ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে সাক্ষাৎ করতে চান তিনি।

বাবুন বন্দ্যোপাধ্যায়কে অনেক ক্রীড়া সংস্থা থেকেই সরিয়ে দেওয়া হচ্ছে বলে খবর। এছাড়া মোহনবাগান ফুটবল সচিবের পদেও তিনি থাকবেন কিনা সেই নিয়ে সংশয় আছে। এই অবস্থায় বিস্ফোরক দাবি করলেন মমতা ব্যানার্জির ছোট ভাই। এক সাক্ষাৎকারে তিনি বললেন, 'সুভাষ চক্রবর্তীর সঙ্গে কাজ করেছি, মদন মিত্রর সঙ্গে কাজ করেছি। অরূপের সঙ্গে কাজ করিনি। বনিবনা হত না। অরূপ বিশ্বাস আমায় কাজ করতে দিত না। সুজিত বসু মিথ্যে কথা বলে হকি আমার থেকে নিয়ে নিয়েছে। নিশীথ প্রামাণিকের সঙ্গে কাজ করতে চাই।” 

তিনি আরও বলেন, “দীর্ঘদিন আমি কোণঠাসা। বাড়ি থেকে আমি ত্যাজ্যপুত্র হয়ে গেছি। শুধু ভাইফোঁটা, রাখিতে দিদি ডাকত। আমার যন্ত্রণা কেউ বোঝে না। ২০২৪ সালে বেঙ্গল অলিম্পিক নির্বাচনে আমি দাঁড়াই। অরূপ বিশ্বাস থ্রেট কালচার চালিয়ে আমাকে হারায়। সব সংস্থাকে বলে, আমাকে ভোট দিলে সরকারের ৫ লাখ টাকা বন্ধ করে দেওয়া হবে। দিদির সঙ্গে দেখা করতে পারতাম না। আমাকে নিরাপত্তা কর্মীরা আটকে দিতো।'

এরপর তিনি বলেন, 'শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমাকে অনেক আগে বিভিন্ন প্রস্তাব দিয়েছিলো সেগুলো রাখতে পারিনি সেটা আমারই দোষ। এখন উনি মুখ্যমন্ত্রী আমি একবার ওনার সঙ্গে দেখা করতে চাই। জানি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন। ওনার অনেক ব্যস্ত কর্মসূচি। যদি আমার সঙ্গে একদিন দেখা করে তাহলে যাবো, ওনার সময় মতো। আমি ময়দানের লোক ময়দান আমি ছাড়বো না।'

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in